Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপে ভারত সফরে আসা ইতালি দলের বিশেষ প্রস্তাব ফিরিয়েছেন সোনিয়া গান্ধী! আশাহত খেলোয়াড়-কর্তারা (Italy)।
আশাহত ইতালির খেলোয়াড়-কর্তারা (Italy)
রাজনীতিতে কংগ্রেস বেকায়দায় পড়লেই, বিরোধী পক্ষের শিবির থেকে ধেয়ে আসে ‘বিদেশিনী’ বিশেষণে। কারণ তাঁর জন্ম এবং বেড়ে ওঠা ইতালিতে। তিনি আর কেউ নন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী তথা জাতীয় কংগ্রেসের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। তাঁর জন্মভূমি ইতালি তাঁর বিরুদ্ধেই তুললে গুরুতর অভিযোগ। সোনিয়া নাকি তাঁর জন্মভূমির সঙ্গে আর কোনও যোগসূত্র রাখতে চান না! এমনই অভিযোগ তোলে ইতালি। ভারতের মাটিতে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই কেন এমন অভিযোগ তুলল ইতালি ক্রিকেট দল (Italy)?
এবারই প্রথম টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইতালি। বেশ কয়েকদিন চেন্নাইয়ে প্রস্তুতি সারার পর সোমবার ইডেনে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমেছে ইতালি। গোটা বিশ্বে ফুটবলের জন্যই বিখ্যাত আজুরিরা। সেই ইতালির এবার ক্রিকেটের বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ! তাই ওয়েন ম্যাডিসনদের বিশ্বকাপে ভারত সফর অমর স্মৃতিকথা হয়েই থাকার কথা এবং থাকবেও। কিন্তু সেই সুখস্মৃতিতে কোথাও যেন একটা ছেদ পড়ল।
ইতালি বিশ্বকাপ দলের সঙ্গেই সফর করছেন সেদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৩০ বছরের প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমানে সাম্মানিক সভাপতি সিমোনে গ্যাম্বিনো। ম্যাচ শুরুর আগে গ্যাম্বিনো জানালেন, ভারতে বিশ্বকাপ খেলতে এসে তাঁদের ভারতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছে ছিল। কয়েক মাস আগেই টি২০ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল ইতালি। তখনই তাঁরা তাঁদের দেশের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন। এবং তাঁদের ইচ্ছেপূরণের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদনও জানায় ইতালির ক্রিকেট অ্যাসোসিয়েশন (Italy)।

দেশের ক্রিকেট সংস্থার পক্ষ থেকে বিদেশমন্ত্রককে বলা হয়, তারা যখন টি-২০ বিশ্বকাপ খেলতে ভারত সফরে যাবে, তখন সময় সুযোগ বুঝে সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতে চায় ইতালি দল। গ্যাম্বিনোরা ভেবেছিলেন, ভারতে যখন যাচ্ছেনই, তখন ‘ঘরের মেয়ের’ সঙ্গে একবার দেখা করে আসবেন তিনি এবং গোটা ইতালি দল। কিন্তু সোনিয়া নাকি সেই প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছেন। যা ইতিমধ্যেই একটা বিতর্কের জন্ম দিয়েছে। সোনিয়া সেই প্রস্তাব যে প্রত্যাখ্যান করবেন। তা মোটেও ভাবতে পারেনি গ্যাম্বিনোরা। কেন সোনিয়া গান্ধী ইতালি দলের সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তাব নাকোচ করে দিলেন, তা এখনও বুঝতে পারছেন না গ্যাম্বিনোরা।
ইতালি ক্রিকেট সংস্থার সাম্মানিক সভাপতি আক্ষেপ করে বলছিলেন, ‘আমরা সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার সবরকমের চেষ্টা করেছিলাম। ৬ মাস আগে আমরা যখন টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করি, তখন থেকেই আমাদের একটা পরিকল্পনা ছিল, এবার ভারতে গেলে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করব। সেই মতো আমরা বিদেশমন্ত্রককে জানিয়েছিলাম, টিম সোনিয়ার সঙ্গে দেখা করতে চায়। সময় সুযোগ বুঝে যাতে ব্যবস্থা করে দেওয়া হয় (Italy)।
আরও পড়ুন: Ramiz Raja: বিশ্বকাপে ‘অশালীন’ মন্তব্য পাক ধারাভাষ্যকারের
কিন্তু কিছুদিন পরই বিদেশমন্ত্রকের পক্ষ থেকে আমাদের জানানো হয়, তা সম্ভব নয়। কারণ, সোনিয়া গান্ধী সাক্ষাৎ করতে রাজি নন। সেই প্রস্তাব তিনি নাকোচ করে দিয়েছেন। আমাদের বেশিরভাগ খেলাই কলকাতায়, ওঁর সঙ্গে দেখা করতে হলে, দিল্লি যেতে হতো। তিনি যদি রাজি হতেন, তাহলে আমরা সময়-সুযোগ বুঝে ব্যবস্থা করে নিতাম। কিন্তু এখন আর আর কিছু করার নেই। কারণ তিনিই তো রাজী নন। সোনিয়া হয়তো ইতালির সঙ্গে আর কোনও ভাবেই যোগসূত্র রাখতে চান না। সেই কারণেই আমাদের সঙ্গে দেখা করতে চাননি। কী আর করা যাবে।’
ভারতে প্রথমবার বিশ্বকাপ খেলার সুখস্মৃতি নিয়েই রোমে ফেরার কথা ওয়েন ম্যাডিসন, গ্যাম্বিনোদের। সেটাই হবে। কিন্তু তারসঙ্গে এই একটা অপূর্ণ ইচ্ছার হতাশা সঙ্গে নিয়েও ফিরতে হবে তাঁদের (Italy)।


