Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে এসআইআরের নির্ধারিত সময়সীমা বাড়ল। স্ক্রুটিনির জন্য সাত দিন সময় বাড়ানোর কথা ঘোষণা করল আদালত(SIR SC)। এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইআরও-দের জানাল আদালত। এর ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।
চূড়ান্ত সিদাধান্ত ERO-দের মাইক্রো অবজার্ভারদের নয় (SIR SC)
সুপ্রিম কোর্টের নির্দেশ, মাইক্রো অবজারভারদের এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনও অধিকার নেই। কমিশনের সূত্র বলছে, স্ক্রুটিনির জন্য সাত দিন বাড়তি সময় দেওয়া হলে হিয়ারিং শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। তারপর সাত দিন অর্থাৎ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে স্ক্রুটিনি। ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার বিষয়টি অন্তত ২১ তারিখ পর্যন্ত পিছোচ্ছে।
৮৫০৫ জন অফিসারকে কাজে যোগের নির্দেশ (SIR SC)
মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে ৮৫০৫ জন অফিসার যাতে কাজে যোগ দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে রাজ্যকে, নির্দেশ সুপ্রিম কোর্টের। সব অফিসারকে মঙ্গলবারের মধ্যেই কাজে যোগ দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্বাচন কমিশনের কাছে তাদের রিপোর্টিং করতে হবে।
আরও পড়ুন: Malda Suspend: পরীক্ষার্থীদের টুকলিতে সহযোগিতা: মালদার মানিকচকে বরখাস্ত শিক্ষক
রাজ্য পুলিশের ডিজি-কে শোকজ (SIR SC)
রাজ্যে এসআইআর সংক্রান্ত ফর্ম পুড়িয়ে দেওয়ার ঘটনায় এখনও পর্যন্ত কোনও এফআইআর নথিভুক্ত হয়নি বলে অভিযোগ। এজন্য রাজ্য পুলিশের ডিজি-কে শোকজ করল আদালত। তাঁকে হলফনামা জমা দিয়ে এর কারণ জানাতে বলা হয়েছে।।



