Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডে বিতর্ক নতুন নয়। কিন্তু যখন কোনও মেগাবাজেট ফ্র্যাঞ্চাইজি, সুপারস্টার অভিনেতা এবং নামী প্রযোজক একসঙ্গে জড়িয়ে যান, তখন সেই বিতর্ক রীতিমতো ঝড় তোলে ইন্ডাস্ট্রিতে (Ranveer Singh Don 3)। ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার রণবীর সিং জড়িয়ে পড়লেন এক নতুন ও সম্ভাব্য আইনি জটিলতায়। কেন্দ্রবিন্দুতে ফারহান আখতারের বহু প্রতীক্ষিত মেগাবাজেট ছবি ‘ডন ৩’।

স্বেচ্ছায় না ছাঁটাই? (Ranveer Singh Don 3)
‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানো নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা। এক পক্ষের দাবি, অতিরিক্ত বায়নাক্কার কারণেই নাকি তাঁকে ছবি থেকে ছেঁটে ফেলা হয়েছে। অন্যদিকে, রণবীর ঘনিষ্ঠ মহলের বক্তব্য, চূড়ান্ত চিত্রনাট্য তাঁর পছন্দ না হওয়াতেই তিনি স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। বলিপাড়ার অন্দরমহলে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, রণবীর কি নিজেই পিছিয়ে গেলেন, নাকি তাঁকে সরিয়ে দেওয়া হল?
প্রি-প্রোডাকশনে বড় লগ্নি, সেখানেই মূল ক্ষোভ (Ranveer Singh Don 3)
এক্সেল এন্টারটেইনমেন্ট সূত্রে জানা যাচ্ছে, রণবীর সিং এক বছর আগেই ‘ডন ৩’-তে সবুজ সংকেত দিয়েছিলেন। সেই অনুমতির ভিত্তিতেই শুরু হয়ে যায় ছবির প্রি-প্রোডাকশন। লোকেশন রেকি, অ্যাকশন ডিজাইন, স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট—সবই এগোচ্ছিল রণবীরকে মাথায় রেখেই। পরিকল্পনা ছিল, ‘ধুরন্ধর’-এর কাজ শেষ করেই ফারহান আখতারের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির শুটিং শুরু করবেন তিনি। কিন্তু ২০২৫-এর শেষদিকে আচমকাই খবর আসে ‘ডন ৩’ ছেড়ে জয় মেহেতার ছবি ‘প্রলয়’-এর শুটিং শুরু করতে চলেছেন রণবীর, এমনকী নতুন তারিখও চূড়ান্ত। এই হঠাৎ সিদ্ধান্তেই নাকি চরম ক্ষুব্ধ ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি।

চিত্রনাট্য নিয়ে টানাপোড়েন (Ranveer Singh Don 3)
বলিউড মাধ্যমের খবর অনুযায়ী, রণবীর সিং একাধিকবার ‘ডন ৩’-এর চিত্রনাট্যে পরিবর্তনের প্রস্তাব দেন। প্রযোজকদের দাবি, অভিনেতার পরামর্শ অনুযায়ী স্ক্রিপ্টে সংশোধনও করা হয়। কিন্তু সব পরিবর্তনের পর চূড়ান্ত খসড়া দেখেও রণবীর সন্তুষ্ট হননি। এরপরই তিনি ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। প্রযোজকদের বক্তব্য, এই সিদ্ধান্তে গোটা প্রজেক্ট কার্যত শূন্য থেকে শুরু করতে হচ্ছে।
৪০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি (Ranveer Singh Don 3)
এই প্রেক্ষিতেই সামনে এসেছে সবচেয়ে বিস্ফোরক তথ্য। খবর অনুযায়ী, এক্সেল এন্টারটেইনমেন্ট রণবীর সিংয়ের কাছে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। প্রযোজকদ্বয়ের দাবি, প্রি-প্রোডাকশনে ইতিমধ্যেই বিপুল অর্থ ব্যয় হয়েছে, অভিনেতা সরে যাওয়ায় গোটা পরিকল্পনা নতুন করে সাজাতে হবে ছবির মুক্তি আরও পিছিয়ে যাবে, যার ফলে আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল দফায় দফায় দীর্ঘ বৈঠক হলেও দুই পক্ষ কোনও সমাধানে পৌঁছাতে পারেনি।

আরও পড়ুন: Mid Day Meal Bihar: মিড ডে মিল খেয়ে অসুস্থ ৭০ পড়ুয়া, বিহারের স্কুলে চাঞ্চল্য!
মধস্থ্যতায় প্রোডিউসারস গিল্ড, তবু অচলাবস্থা
বিষয়টি মেটাতে এগিয়ে আসে প্রোডিউসারস গিল্ড অফ ইন্ডিয়া। মধস্থ্যতার মাধ্যমে ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা হলেও, সূত্রের খবর সেই উদ্যোগও ব্যর্থ হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রণবীর সিং নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোনওভাবেই ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রাজি নন। এই আইনি টানাপোড়েনের মাঝেই আরও একটি চমকপ্রদ গুঞ্জন ছড়িয়েছে বলিপাড়ায়। শোনা যাচ্ছে, শাহরুখ খান আবারও ‘ডন’ অবতারে ফিরতে পারেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবু এই খবর ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে।



