Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়ানিন্দু হাসারাঙ্গা চোটের জন্য ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে (Wanindu Hasaranga)।
চোটের থাবা শ্রীলঙ্কা শিবিরে (Wanindu Hasaranga)
বিশ্বকাপ জয় দিয়ে শুরু করেছিল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা নিয়েছিলেন তিন উইকেট। তাঁর স্পিনের উপর ভোর করেই ম্যাচ যেতে শ্রীলঙ্কা। তবে এবার তাকে নিয়েই এর দুঃসংবাদ। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তিনি। প্রথম ম্যাচে ভাল পারফর্ম করলেও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন এই তারকা অলরাউন্ডার। তাঁর স্ক্যান রিপোর্ট সামনে আসার পর জানা গিয়েছে বিশ্বকাপের বাকি ম্যাচে অংশ নিতে পারবেন না তিনি (Wanindu Hasaranga)।
প্রথম ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে হাসারাঙ্গা চোট পেয়েছিলেন। সেই সময় তাঁর চোট কতটা গুরুতর সেটা বোঝা যায়নি। চোট নিয়ে চার ওভার বোলিং করেই নিজের স্পেল শেষ করেন। চার ওভারে তিনি তিন উইকেট তুলে নেন ২৫ রান দিয়ে। তবে মাঠ ছাড়ার সময় তাঁকে খোঁড়াতে দেখা যায়।

আরও পড়ুন: Abhishek Speaker: স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় কেন নেই তৃণমূল? ইন্ডিয়া’ জোটের অন্দরে নয়া বিতর্ক
MRI স্ক্যান রিপোর্ট সামনে আসার পর জানা গিয়েছে বাঁ পায়ের হ্যামস্ট্রিং পেশিতে তিনি গুরুতর চোট পেয়েছেন। এরপর সেই রিপোর্ট দেখেছেন চিকিৎসকরা। শেষ পর্যন্ত জানা গিয়েছে বিশ্বকাপের নাকি ম্যাচ খেলতে পারবেন না তিনি। এর ফলে যে শ্রীলঙ্কার উপর চাপ বাড়ল সেটা বলা বাহুল্য। তবে এই বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বা আইসিসি-র পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।

তাঁর জায়াগায় বিশ্বকাপ স্কোয়াডের জন্য উঠে আসছে স্পিনার অলরাউন্ডার দুশান হেমন্তের নাম। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার এখনও বাকি রয়েছে তিনটি ম্যাচ। ওমানের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারি খেলবে শ্রীলংকা। এরপর ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১৯ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার শেষ ম্যাচ জিম্বাবোয়ের বিরুদ্ধে। এখন অভিজ্ঞ অলরাউন্ডার হাসারাঙ্গার অনুপস্থিতি শ্রীলঙ্কার কাছে বড় চ্যালেঞ্জ (Wanindu Hasaranga)।


