Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চিনের ম্যারাথন দৌড়বিদ লি মেইঝেনের (Li Meizhen) গল্প এখন সারা বিশ্বের মানুষের কাছে অনুপ্রেরণা। ২০২৪ সালের হেংশুই লেক ম্যারাথনে দৌড়ানোর সময় হঠাৎই তাঁর ঋতুস্রাব শুরু হয়। তীব্র পেটব্যথা, রক্তপাত এবং শারীরিক কষ্ট থাকা সত্ত্বেও তিনি দৌড় থামাননি। বরং শেষ ৮ কিলোমিটার লড়াই করে ম্যারাথন শেষ করেন। তাঁর এই সাহস এবং জেদ সকলের মন জিতে নিয়েছে।
কে এই নারী? (Li Meizhen)
১৯৯৯ সালের ৩ জানুয়ারি চীনের ফুজিয়ান (Li Meizhen) প্রদেশে জন্ম লি মেইঝেনের। তাঁর পরিবারে কেউ খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন না। বাবা-মা একটি ছোট রেস্তোরাঁ এবং গেস্টহাউস চালাতেন। ছোটবেলায় স্কুলের খেলাধুলার দলে যোগ দেওয়ার পরই তাঁর দৌড়ানোর প্রতিভা সকলের সামনে আসে। এরপর তিনি একটি প্রতিযোগিতায় প্রথম হন এবং সেখান থেকেই তাঁর ক্রীড়া জীবনের শুরু।
পরে তিনি সাংহাই ইউনিভার্সিটি অফ স্পোর্টসে পড়াশোনা করেন। পাশাপাশি চীনের সেনাবাহিনীর হয়ে পেশাদার অ্যাথলিট হিসেবেও কাজ করেন। এরপর তিনি চীনের একাধিক বড় ম্যারাথন এবং দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেন।
তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে ২০২৪ সালের সেই ম্যারাথনের ঘটনা। অনেকেই তাঁর সাহসের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ সমালোচনাও করেছেন। কিন্তু লি মেইঝেন কোনও কথায় কান দেননি।
আরও পড়ুন: Riya Ahir: ছাত্রদের মুক্তি না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়েননি! ভাইরাল রিয়া আহির
তিনি বলেন, “আমি যদি মাঝপথে দৌড় ছেড়ে দিতাম, তাহলে আবার নতুন করে আরেকটি ম্যারাথন দৌড়াতে হতো। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দৌড়টা শেষ করা।”


