Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপে বয়কট প্রসঙ্গে মুখ খুললেন বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল (Bangladesh)।
বয়কটের দায় প্লেয়ারদের (Bangladesh)
একদিকে যেমন পাল্টি খেয়েছে পাকিস্তান তেমন উলটপুরাণ দেখা যাচ্ছে বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না আসার জেদে অনড় থেকেছে বাংলাদেশ। যার কারণে বিশ্বকাপ শেষ পর্যন্ত খেলা হলো না বাংলাদেশের। বাংলাদেশের জেদের কারণে আইসিসি শেষ পর্যন্ত তাদের বাদ দিয়েছে বিশ্বকাপ থেকে। এতদিন পর্যন্ত বাংলাদেশের তরফে বলা হয়েছিল না খেলার সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের। তবে এবার পুরোপুরি ইউ-টার্ন খেল তারা। সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররাই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন (Bangladesh)।
২২ জানুয়ারি আসিফ নজরুল বলেছিলেন, ‘প্লেয়ারদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্য ছিল কেন বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সেটা বোঝানো। এটা ছাড়া আর কোনও লক্ষ্য ছিল না এই মিটিংয়ের। আমার মনে হয় ICC-র থেকে আমরা সুবিচার পাইনি। আর বিশ্বকাপে আমরা খেলব কি না সেটা পুরোপুরিই সরকারের সিদ্ধান্ত।’

কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোপুরি পাল্টি খেয়েছেন তিনি। সেখানে জানিয়েছেন, BCB ও ক্রিকেটাররাই নাকি বিশ্বকাপ না খেলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন।

আরও পড়ুন: Karnataka: বন্দুক হাতে নাচ! ‘ধুরন্ধর’-এর প্রভাবে জননেতার হাতে আগ্নেয়াস্ত্র
মঙ্গলবার রিপোর্টারদের মুখোমুখি হয়ে আসিফ নজরুল বলেন, ‘বিশ্বকাপ না খেলতে পারায় কোনও অনুশোচনা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররাই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। দেশের মানুষের সম্মান রক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় সুনিশ্চিত করার জন্যই এই আত্মত্যাগ করেছেন ক্রিকেটাররা।’
তাঁর মন্তব্যের পরেই জোর চর্চা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বিশ্বকাপ বয়কটের দায় এড়াতে চাইছে বাংলাদেশ সরকার। তাই ক্রিকেট বোর্ড ও প্লেয়ারদের ঘাড়ে দোষ চাপিয়ে দায় ঝেড়ে ফেলতে চাইছে তারা (Bangladesh)।


