Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় শুরু হলো ২০২৬ সালের জাতীয় সাব-জুনিয়র ব্যাডমিন্টন (Sub-Junior Badminton) টুর্নামেন্ট। শুক্রবার হরিনাভির ‘স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-তে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে টুর্নামেন্টের গরিমা বাড়ান ‘ভূমি’ ব্যান্ডের খ্যাতনামা শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায় এবং ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তি খেলোয়াড় চেতন আনন্দ। এ ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সভাপতি ঊষানাথ বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তথা রাজ্য সংস্থার সচিব শেখর বিশ্বাস।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভার সমাগম (Sub-Junior Badminton)
দেশজুড়ে উদীয়মান ব্যাডমিন্টন তারকাদের প্রতিভা প্রদর্শনের এক বিরাট মঞ্চ হয়ে উঠেছে এই র্যাঙ্কিং টুর্নামেন্ট। দেশের ২৮টি রাজ্য এবং ৫টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ৪৬৪ জন প্রতিশ্রুতিবান প্রতিযোগী এতে অংশ নিয়েছে। মোট অংশগ্রহণকারীদের মধ্যে ২৬১ জন কিশোর এবং ২০৩ জন কিশোরী ব্যাডমিন্টন তারকা রয়েছে। ঘরের মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ থেকে অংশ নিচ্ছে ৯০ জন প্রতিযোগী, যাদের ঘিরে পদক জয়ের বড় আশা দেখছে রাজ্য।
আরও পড়ুন: Sourav Ganguly Mother: হাসপাতালে সৌরভের মা, কেমন আছেন এখন?
আকর্ষণীয় পুরস্কার মূল্য (Sub-Junior Badminton)
এই টুর্নামেন্টের মোট পুরস্কার মূল্য নির্ধারণ করা হয়েছে ছয় লক্ষ টাকা (Sub-Junior Badminton)। একক বিভাগে পুরুষ ও নারী উভয় বিজয়ীরা পাবেন ৭২ হাজার টাকা করে। এই বিভাগে রানার্স-আপ প্রতিযোগীদের ৩৬ হাজার টাকা, সেমিফাইনালিস্টদের ২৮ হাজার টাকা এবং কোয়ার্টার ফাইনালিস্টদের ২৪ হাজার টাকা করে প্রদান করা হবে। অন্যদিকে ডাবলস বা যুগল বিভাগে উভয় বিজয়ী জুটি পাবে ৭৬ হাজার টাকা করে। ডাবলসে রানার্স-আপ জুটি ৩৬ হাজার টাকা এবং সেমিফাইনালিস্ট জুটি ২৮ হাজার টাকা করে পাবে। জাতীয় স্তরের এই মেগা টুর্নামেন্ট ঘিরে বর্তমানে শহরের ব্যাডমিন্টন প্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।



