Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: শিলিগুড়ি মাটিগাড়া নাবালক হত্যাকাণ্ড মামলায় মূল অভিযুক্ত রাজ পাসোয়ানকে গ্রেফতার করল পুলিশ(Siliguri Murder)। মঙ্গলবার শিলিগুড়ি থেকে পালানোর সময় কাওয়াখালি এলাকা থেকে তাকে আটক করে মাটিগাড়া থানার পুলিশ।
নিখোঁজ নাবালকের পরিবার থানায় (Siliguri Murder)
বুধবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার টোটো চালক রাজ পাসোয়ান ১৫ বছরের নাবালক শুভজিৎ মোদককে ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই শুভজিৎ নিখোঁজ হয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে।
শুভজিতের দেহ উদ্ধার (Siliguri Murder)
এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে থানার সামনে বিক্ষোভ দেখান শুভজিতের পরিবারের সদস্যরা।তদন্তের মধ্যেই সোমবার গভীর রাতে শুকনা ফরেস্ট এলাকা থেকে শুভজিতের দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন: EC Full Bench: মার্চের শুরুতেই রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, প্রথম সপ্তাহেই ভোট ঘোষণা?
মূল অভিযুক্ত গ্রেফতার (Siliguri Murder)
ঘটনায় শোক ও ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও এলাকাবাসী। দোষীর কঠোর শাস্তির দাবিতে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এরপরই অভিযুক্তকে ধরতে তৎপর হয় পুলিশ। অবশেষে মঙ্গলবার কাওয়াখালি থেকে রাজ পাসোয়ানকে গ্রেফতার করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



