Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার। এ বছর প্রথম উচ্চ মাধ্যমিকে একই সঙ্গে তিন ধরনের পরীক্ষা হচ্ছে(Higher Secondary)। চতুর্থ সেমেস্টারের পাশাপাশি, তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো বার্ষিক পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক।
মোবাইল ডিটেক্টর দিয়ে তল্লাশি Higher Secondary)
প্রতিটি কেন্দ্রে মোবাইল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশির ব্যবস্থা রয়েছে । পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কাছে মোবাইল ফোন বা কোনও বৈদ্যুতিন সরঞ্জাম পাওয়া গেলে তার এনরোলমেন্ট বাতিল করা হবে।
আরও পড়ুন: Bangladesh Election: নির্ধারিত সময়েই শুরু বাংলাদেশের ভোট, সকাল থেকেই বুথে ভোটারদের লাইন
প্রায় ৭ লক্ষ ১০ হাজার পরীক্ষার্থী Higher Secondary)
পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে আসতে বলা হয়েছে। পরীক্ষায় বসতে চলেছে রাজ্যের প্রায় ৭ লক্ষ ১০ হাজার পড়ুয়া। সকাল ৯টা ৫০ মিনিটেই দেওয়া হবে প্রশ্নপত্র। পরীক্ষা শুরু হয়ে যাবে সকাল ১০টা।



