Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর পর রাজ্যে বাড়তে পারে বাসের (Bus Fare Hike) ভাড়া। সরকারি ও বেসরকারি-শহর ও দূরপাল্লার বিভিন্ন ধরনের বাসের ভাড়া পুনর্নির্ধারণের সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার বেসরকারি বাসমালিকদের সঙ্গে বৈঠকের পর পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানান, পুজোর আগে ভাড়া বাড়ানোর কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। তবে উৎসব মিটলে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
দীর্ঘদিন ধরে বাসভাড়া অপরিবর্তিত (Bus Fare Hike)
মন্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাসভাড়া (Bus Fare Hike) অপরিবর্তিত রয়েছে। ২০১৮ সালের পর সরকারি ভাবে ভাড়ার তালিকায় বড় পরিবর্তন হয়নি। তাঁর মতে, বাস পরিষেবা সচল রাখতে এবং আরও বেশি বাস রাস্তায় নামাতে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। একইসঙ্গে বেসরকারি বাসগুলির পরিষেবার মান উন্নত করার উপরও জোর দিয়েছেন তিনি।
নতুন ন্যূনতম ভাড়া কত হবে? (Bus Fare Hike)
বর্তমানে সর্বনিম্ন সরকারি নির্ধারিত ভাড়া ৭ টাকা হলেও কোভিড পর্বের পর বহু ক্ষেত্রে ১০ টাকা নেওয়া হচ্ছে। এই অতিরিক্ত ভাড়ার কোনও সরকারি বিজ্ঞপ্তি নেই বলেই দাবি। ফলে ভাড়া বাড়লে নতুন ন্যূনতম ভাড়া কত হবে, তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।
বৈঠকে টোলের অসঙ্গতি, নাইট পার্কিং এবং দীর্ঘদিনের বকেয়া কর নিয়েও আলোচনা হয়। বিভিন্ন টোলপ্লাজায় একই ধরনের বাসের জন্য আলাদা হারে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি দ্রুত মেটাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সময় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে দুর্গাপুজোর আগে যাত্রীচাপ সামলাতে আরও প্রায় ৩০০ সরকারি বাস রাস্তায় নামানোর পরিকল্পনার কথা জানিয়েছেন মন্ত্রী। মূল রাস্তায় টোটো চলাচল নিয়েও কড়া অবস্থান স্পষ্ট করেছেন তিনি। বাসমালিক সংগঠনগুলিও বৈঠকের ফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।


