Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভোট ঘোষণার আগে দেওয়াল দখল নিয়ে রাজনীতি তরজা তুঙ্গে বেহালা পূর্ব বিধানসভার ১২২ নম্বর ওয়ার্ডের সূর্য সেন পল্লিতে, দিন ২০ আগে বিজেপি দেওয়াল লিখেছিল। সেই দেওয়াল মুছে দিয়েছে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা ৫ দিন আগে এমনই অভিযোগ তুলে সরব হল বিজেপি(Behala Walling)।
দেওয়াল মোছার অভিযোগ (Behala Walling)
বিজেপির বক্তব্য যে দেওয়ালে তারা পদ্মফুল সহ বিভিন্ন স্লোগান লিখেছিল সেইসব বাড়ির মালিকদের কাছ থেকে মৌখিক অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু সেই দেওয়াল মুছে দিয়েছে তৃণমূল।
এলাকার মানুষের বিরূপ প্রতিক্রিয়া (Behala Walling)
এলাকার বাসিন্দা অর্থাৎ যাদের দেওয়ালে বিজেপি প্রথমে লিখেছিল তাদের বক্তব্য যে এটা তাঁরা ভাল ভাবে নিচ্ছেন না। কারণ বিজেপি জিজ্ঞাসা করে দেওয়াল লিখেছিল কিন্তু তৃণমূল জিজ্ঞাসা করেনি। বিষয়টি ভাল হয়নি বলে মনে করছেন তাঁরা।
আরও পড়ুন: EMid BJP: বিজেপির ঘরোয়া কোন্দল প্রকাশ্যে: পদ্ম থেকে ঘাসফুলে ময়নার দাপুটে নেতা চন্দন মণ্ডল
লিখিত অভিযোগ জানাবে বিজেপি (Behala Walling)
বিজেপির পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ জানাবে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নিজের X হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি ১২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ফোন করলে তিনি ফোন ধরেননি।



