Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সামনে বিধানসভা নির্বাচন, তারপরেই পুরভোট। তার আগে আসন্ন অর্থবর্ষের জন্য কলকাতা পুরসভার বাজেট পেশ করা হল। ১১১ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(KMC Budget)। মেয়র হিসেবে ফিরহাদের দ্বিতীয় পর্বের এটিই শেষ বাজেট। এ বছর ডিসেম্বর মাসে বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে।
১১১ কোটির ঘাটতি বাজেট (KMC Budget)
চলতি ২০২৫-২৬ অর্থবর্ষে কলকাতা পুরসভার মোট আয় ধরা হয়েছে ৫৫২৪.৮৪ কোটি টাকা এবং ব্যয় ৫৬৩৯.৫৬ কোটি টাকা। ফলে প্রাথমিক হিসাবে ঘাটতি দাঁড়াচ্ছে ১১৪.৭২ কোটি টাকা। যদিও ঘোষিত হিসাবে ১১১ কোটির ঘাটতির কথাই তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: Indo Bhutan Commission: চাই পৃথক ভারত-ভুটান নদী কমিশন: রাজ্যসভায় দাবি সাংসদ প্রকাশ চিক বরাইকের
বাজেটের সমালোচনায় বিরোধীরা (KMC Budget)
মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তার সংখ্যা সাত লক্ষ ৮৩ হাজার। বাজেটে জোর দেওয়া হয়েছে বস্তি উন্নয়নে। তবে ভাষাবিচার করে যাতে কারোর উপর অত্যাচার না করা হয় সেদিকেও নজর রাখতে হবে বলে জানিয়েছেন মেয়র। বাজেটের সমালোচনা করেছে বিরোধীরা।



