Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দালাল স্ট্রিটে গায়েব লক্ষ লক্ষ টাকা (Stock Market)।
দিশাহীন স্টক মার্কেট (Stock Market)
আইটি সেক্টরে দেখা দিয়েছে অনিশ্চিয়তার মেঘ। যার কারণে দুই দিন পতনের মুখ দেখেছে শেয়ার মার্কেট। গোদের উপর বিষফোঁড়া মার্কিন মুলুকের মূল্যবৃদ্ধি। সব মিলিয়ে টালমাটাল দালাল স্ট্রিট। ওয়াল স্ট্রিট টু দালাল স্ট্রিট মুখ থুবড়ে পড়েছে সূচকগুলি (Stock Market)।
সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে সেনসেক্স ওপেন হয়েছে ৭৭২ পয়েন্ট নীচে। এর ফলে প্রফিট বুকিং-এর প্রবণতা স্পষ্ট। সারাদিন মার্কেটে সেলিং প্রেশার দেখা গিয়েছে। যার কারণে বাজার থেকে গায়েব ৬.৫ লক্ষ কোটি টাকা। বাজার বন্ধের সময় সেনসেক্স ১০৪৮ পয়েন্ট কমে হয় ৮২,৬২৬ পয়েন্ট। অন্য দিকে, নিফটি ওই সময়ে ৩৩৬ পয়েন্ট কমে হয়েছিল ২৫,৪৭১ পয়েন্ট।

পরিসংখ্যান বলছে বৃহস্পতিবারও দালাল স্ট্রিট থেকে গায়েব হয়ে গিয়েছিল ২.৫ লক্ষ কোটি টাকার বাজার মূলধন। এর পরের দিনেও মার্কেটে বিক্রির প্রবণতা অব্যাহত। গত নয় সেশনের হিসেব বলছে, ৩,০০০ পয়েন্ট কমেছে সেনসেক্স। এর পিছনে কয়েকটি কারণকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা।

গত ৩০ জানুয়ারি মার্কিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফার্ম অ্যানথ্রপিক কর্তৃপক্ষ ‘ক্লড কোওয়ার্ক’ নামে একটি এআই টুলস প্রকাশ করেছিলেন। কর্পোরেট আইনি পরিষেবার জন্য তৈরি হওয়া টুলসটি সামনে আসার পরেই বিশ্ববাজারে হইচই পড়ে যায়। এত সহজেই যদি এআই ব্যবসা সংক্রান্ত কাজ করে দেয়, সেই ক্ষেত্রে আগামী দিনে সফটওয়্যার পরিষেবার প্রয়োজন কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার থেকেই আইটি শেয়ার বিক্রি করছেন লগ্নিকারীদের একাংশ (Stock Market)।
আরও পড়ুন: 2019 Pulwama Attack: ভালোবাসা দিবসে রক্তের ছাপ! সাত বছর পরেও দগদগে ক্ষত
বিশেষজ্ঞদের একাংশের মতে, মার্কিন মূল্যবৃদ্ধি কত হতে পারে, তা নিয়ে আশঙ্কায় এ দিন পড়ল স্টক মার্কেটের সূচকগুলি। শুক্রবার রাতে ইউএস প্রশাসন জানিয়েছে, সেদেশে জানুয়ারিতে খুচরো মূল্যবৃদ্ধির পরিমাণ ছিল ২.৪ শতাংশ।
এছাড়া প্রফিট বুকিং-কে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। এছাড়াও বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটের সূচকগুলি হুড়মুড়িয়ে পড়ার পরে তার প্রভাব দেখা গিয়েছে দেশের শেয়ার মার্কেটে (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


