Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এগজিকিউটিভ) আধিকারিকদের পদোন্নতি ও নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের নিয়মে আমূল সংশোধন এনে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার(WBCS Job)।
মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তের পর বিজ্ঞপ্তি (WBCS Job)
নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত সিলমোহর পড়ার পর সাংবাদিক বৈঠক করে সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘন্টার মধ্যেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জানানো হয়েছে, সংবিধানের ৩০৯ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল এই সংশোধনীতে সম্মতি দিয়েছেন।
৫ বছর কাজের পরই প্রোমোশন (WBCS Job)
মূলত ২০২১ সালের ‘ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগজিকিউটিভ) অফিসার্স (পে) রুলস’-এ এই পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, এখন থেকে কোনও ডব্লিউবিসিএস আধিকারিক যদি টানা পাঁচ বছর সন্তোষজনক ভাবে কাজ করেন, তবেই তিনি মহকুমা শাসক বা সমগোত্রীয় পদের জন্য যোগ্য বলে বিবেচিত হতে পারেন। এই পাঁচ বছরের মধ্যে ‘প্রবেশন পিরিয়ড’ এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) বা সমমানের পদে কর্মরত থাকার সময়কালও গণ্য হবে।
আরও পড়ুন: Health AI: প্রযুক্তির ছোঁয়ায় ভোলবদল: স্বাস্থ্যক্ষেত্রে দ্রুত পরিষেবায় এবার AI সমাধান
নিয়োগের ক্ষেত্রে নতুন বিধান (WBCS Job)
বুধবার জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে ডব্লিউবিসিএস (এগ্জ়িকিউটিভ) আধিকারিকদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) বা সাব-ডিভিশনাল অফিসার (এসডিও) পদে নিয়োগের ক্ষেত্রে নতুন বিধান কার্যকর করা হচ্ছে। তবে এই পদোন্নতি সম্পূর্ণ ভাবে রাজ্য সরকারের প্রয়োজন এবং সংশ্লিষ্ট শূন্যপদের উপর নির্ভর করবে বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। অর্থাৎ, পাঁচ বছর পূর্ণ হলেই স্বয়ংক্রিয় ভাবে এসডিএম বা এসডিও পদে নিয়োগ মিলবে না বরং প্রয়োজন অনুসারে সরকার সিদ্ধান্ত নেবে।



