Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে এবার সমস্ত রকম দুর্নীতিতে রাশ টানতে আরও এক বড় সিদ্ধান্ত নিল শুভেন্দুর সরকার। দুর্নীতি রুখতে এবার সব দফতরের শ্বেতপত্র প্রকাশ করবে সরকার। বিধানসভার অধিবেশন শেষে জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত(Swapan Dasgupta)।
সব দফতরের শ্বেতপত্র প্রকাশ (Swapan Dasgupta)
ক্ষমতা বদলের পর থেকেই রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল সরকারের একাধিক হেভিওয়েট নেতা ও মন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর থেকেই দুর্নীতি রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেআইনি দখলদারি থেকে শুরু করে অবৈধ নির্মাণ, রেয়াত করা হয়নি কাউকেই। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক বেআইনি নির্মাণ।
এবার প্রশাসনের অন্দরেও সেই স্বচ্ছতার বার্তাকে নিশ্চিত করতে চাইল রাজ্য। বিধানসভার অধিবেশন শেষে জবাবি ভাষণে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্পষ্ট জানিয়ে দেন, দুর্নীতি এড়াতে আগামী দিনে সমস্ত সরকারি দফতরের শ্বেতপত্র প্রকাশ করবে রাজ্য।অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, খুব শীঘ্রই রাজ্যের প্রতিটা দফতরে ঘটে যাওয়া বিগত অর্থনৈতিক দুর্নীতির খতিয়ান তুলে ধরে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। ক্যাগ প্রতিটা দফতর ধরে ধরে আর্থিক দুর্নীতি খতিয়ে দেখবে এবং সরকার সেই সব রিপোর্ট জনসমক্ষে আনবে।(Swapan Dasgupta)।
আরও পড়ুন: Jaishankar Economy: বিশ্ব অর্থনীতিকে ‘জিরো-সাম গেম’ হিসেবে দেখা বিপজ্জনক, সতর্কতা জয়শঙ্করের
বৃহস্পতিবার বিধানসভা থেকে শুধুমাত্র কড়া বার্তাই নয়, রাজ্যের কলেজ স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য বড় ঘোষণা করে রাজ্যে সরকার। কলেজের চুক্তিভিত্তিক শিক্ষকদের মাসিক বেতন একধাপে ২০০০ টাকা করে বৃদ্ধি করা হল(Swapan Dasgupta)।
এদিন অর্সথমন্ন্দেত্শরী আরও বলেন সন্দেশখালিতে মহিলা থানা, পাহাড় ও সুন্দরবনের জন্য বিশেষ বাহিনী গড়ে তোলা হবে। জবাবি ভাষণে বললেন অর্থমন্ত্রী। শিক্ষা ও নারী নিরাপত্তা: হেমতাবাদে একটি নতুন ডিগ্রি কলেজ এবং কালিয়াগঞ্জে মহিলাদের জন্য বিশেষ কলেজ নির্মাণ করা হবে। একই সঙ্গে নারী নিরাপত্তার স্বার্থে সন্দেশখালিতে গড়ে তোলা হবে একটি স্বতন্ত্র মহিলা থানা।
রাজ্যে একটি হাই-এন্ড ট্রেনিং প্রাপ্ত আধুনিক বিপর্যয় মোকাবিলা বাহিনী গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বাহিনীর ৫০ জন সদস্য মোতায়েন থাকবেন পাহাড়ে, ৫০ জন সুন্দরবন এলাকায় এবং বাকি ১০০ জন সমগ্র রাজ্যের সুরক্ষায় কাজ করবেন।



