Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এবারের বিশ্বকাপে জিম্বাবোয়ের পারফরম্যান্স নজর কেড়েছে (Zimbabwe)। গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল আর গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেটে জয়।
জিম্বাবোয়ের ক্রিকেটের নয়া সূচনা (Zimbabwe)
সীমিত ফরম্যাটের ক্রিকেটে যেকোন সময় খেলার ফলাফল বদলে যেতে পারে। এক মুহূর্তে পাল্টে যেতে পারে ফেভারিট টিমের তকমা। এই বিশ্বকাপ এমন কিছু ম্যাচের সাক্ষী থাকলো যার থেকে বোঝা যায় ক্রিকেটের বহু দলের নয়া সূচনা হতে চলেছে। যে সকল দলকে নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে তার মধ্যে অন্যতম জিম্বাবোয়ে। অস্ট্রেলিয়াকে হারানোর পর থেকেই আলোড়ন পড়ে যায় ক্রিকেটবিশ্বে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে তারা প্রমাণ করলো যে অস্ট্রেলিয়াকে হারানো কোনও অঘটন ছিল না। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭৯ রান তাড়া করে ৬ উইকেট হাতে থাকতে ম্যাচ জিতে নেয় জিম্বাবোয়ে। সুপার এইটে উল্লেখযোগ্য ভাবে জায়গা করে নিয়েছে তারা। কোনও ভাবেই তাদের হালকা ভাবার সুযোগ নেই ভারতের কাছে (Zimbabwe)।

টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে ভাল শুরু করেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। ২২ রান করে পেরেরা আউট হলেও দলকে এগিয়ে নিয়ে যান পাথুম নিশাঙ্কা। ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ৮টি চার। শল মেন্ডিস এই দিন বড় রান করতে ব্যর্থ হন। ২০ বলে মাত্র ১৪ রানে তাঁকে সাজঘরে ফিরতে হয়। এরপর দলের দায়িত্ব নেন পবন রথনায়েক। তিনি ৪৪ রানের ইনিংস খেলে দলের স্কোর বোর্ড আরও কিছুটা বাড়িয়ে দেন। ২০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তোলে ১৭৮।

জবাবে ব্যাট করতে নেমে তেমন কোনও সমস্যায় পড়তে দেখা যায়নি জিম্বাবোয়ের ব্যাটারদের। তাঁদের এই বিশ্বকাপে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখিয়েছে। একসময় বড় বড় দলের সঙ্গে টক্কর দিলেও পরে কালের অতলে হারিয়ে যায় ফ্লাওয়ার ভাইদের দল। কিন্তু চলতি বিশ্বকাপে সেই দলের এমন উত্থানে খুশি ক্রিকেটপ্রেমীরা। অনেকের মতেই জিম্বাবোয়ের নয়া সূচনা হতে চলেছে এই বিশ্বকাপের মঞ্চ থেকেই।

আরও পড়ুন: Rajpal Yadav Dancing: জেলমুক্তির পরই নাচে মাতলেন রাজপাল
ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ওপেনিং জুটিতেই তুলে ফেলে ৬৯ রান। ব্রায়ান বেনেট ৬৩ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে ৮টি চার। আরেক ওপেনার মারুমানি ২৬ বলে করেন ৩৪ রান। তাঁর ইনিংস সাজানো রয়েছে ৫টি চার ও একটি ছয় দিয়ে। এরপর রায়ান বার্লের (২৩) সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক সিকান্দার রাজা (৪৫)। অবশেষে হাতে ৬ উইকেট রেখে ম্যাচ জিতে নেয় জিম্বাবোয়ে। শ্রীলঙ্কার দুশান হেমন্ত নেন দুই উইকেট (Zimbabwe)। তবে সবশেষে বলাই যায় এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্ল্যাকহর্স হয়ে উঠেছে জিম্বাবোয়ে শিবির।


