Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে বাজারের পরিস্থিতি কেমন থাকে, সে দিকেই এখন নজর বাজার বিশ্লেষকদের (Stocks)।
নজর রাখুন এই কয়েকটি স্টকে (Stocks)
চলতি সপ্তাহের প্রথম তিন সেশনে বৃদ্ধি হয়েছিল দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। কিন্তু বৃহস্পতিবার ধস নেমেছিল দালাল স্ট্রিটে। বিপুল পয়েন্ট কমেছে নিফটি৫০ ও সেনসেক্স-এর। বিশেষজ্ঞদের মতে সেল-অফ প্রেশারের কারণেই এই অবস্থা বাজারের। এর পাশাপাশি ইরান-ইউএস দ্বন্দ্বের প্রভাবও এ দিন বাজারে পড়েছে বলে জানাচ্ছেন এক্সপার্টরা। এর জেরে নিফটি৫০ কমেছে ৩৬৫ পয়েন্ট এবং ১২৩৬ পয়েন্ট কমেছে সেনসেক্স। এর জেরে নিফটি৫০ সাড়ে ২৫ হাজারের নীচে নেমে গিয়েছে এবং সেনসেক্স সাড়ে ৮২ হাজার নেমেছে। স্মল ক্যাপ এবং মিড ক্যাপ সহ সমস্ত সেক্টরাল ইনডেক্সের হাল ভাল না (Stocks)।
এই আবহে শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে বাজারের পরিস্থিতি কেমন থাকে সেই দিকেই নজর রয়েছে বিশেষজ্ঞদের এবং লগ্নিকারীদের। তবে এই দিনের মার্কেট থেকে তেমন কোনও ইতিবাচক আশা রাখছেন না এক্সপার্টরা। গিফ্ট নিফটি ১৩ পয়েন্ট বেড়েছে শুক্রবার যার কারণে বিশেষজ্ঞদের মত মিউটেড স্টার্টের সম্ভাবনাই বেশি।

আরও পড়ুন: Harmanpreet Kaur: নয়া রেকর্ড ভারতীয় অধিনায়কের
- বায়োকন: এই সংস্থার স্টকের দাম এখন ৩৮৩ টাকা। এর টার্গেট প্রাইস ৪১০ টাকা এবং স্টপ লস ৩৭০ টাকা।
- এইচডিএফসি লাইফ: এই সংস্থার স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। এই স্টকের দাম এখন ৭৩২ টাকা। এর টার্গেট প্রাইস ৭৫৮ টাকা এবং স্টপ লস ৭১৫ টাকা।
- ফর্টিস হেলথকেয়ার: এই সংস্থার স্টকের দাম এখন ৯০৬ টাকা। এর টার্গেট প্রাইস ৯৪০ টাকা এবং স্টপ লস ৮৯০ টাকা।
- টাটা টেকনোলজিস: এই সংস্থার স্টকের দাম এখন ৬০২ টাকা। এর টার্গেট প্রাইস ৬৩৫ টাকা এবং স্টপ লস ৫৯০ টাকা।
- সম্মান ক্যাপিটাল: এই সংস্থার স্টকের দাম এখন ১৫১ টাকা। এর টার্গেট প্রাইস ১৬১ টাকা এবং স্টপ লস ১৪৭ টাকা।
- এমএম ফর্জিং: এই সংস্থার স্টক নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই স্টকের দাম ৪৮৮ টাকা। এর টার্গেট প্রাইস ৫২০ টাকা এবং স্টপ লস ৪৭৮ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


