Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মুখে স্মিত হাসি। পাশে দাঁড়িয়ে প্রতীক উরের কথা শুনলেন অভিষেক। কথা শেষ হতেই শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানালেন সম্ভাবনাময় তরুণ তুর্কিদের পাশেই থাকতে চায় তৃণমূল। তাই প্রতীক উরের পাশে রয়েছেন। সরাসরি জানালেন ভোটের টিকিট চান না প্রতীক উর সংগঠনের কাজ করতে চান(Abhishek Pratik)।
রাস্তায় দাঁড়িয়ে যোগদান (Abhishek Pratik)
এদিন রাস্তায় দাঁড়িয়ে প্রতীক উরকে দলে যোগ দেওয়ার বিষয়টিও অভিনব। অভিষেক বলেন, ‘‘প্রতীক-উর পথ দেখাল সিপিএম যেন পথে নামে।’’ আর প্রতীক-উর বললেন, ‘‘এই রাস্তাতে যোগদান করে আসলে রাস্তা দেখানো হল।’’ডায়মন্ড হারবার থেকে তাঁর বিপক্ষে দাঁড়ানোর প্রসঙ্গ এদিন টেনে আনেন অভিষেক।
মহম্মদ সেলিমকে নিশানা অভিষেকের (Abhishek Pratik)
প্রতীক উরের দলে যোগ দেওয়া নিয়ে সিপিআইএমের সমালোচনার কটাক্ষ করে মহম্মদ সেলিমকে নিশানা করেন অভিষেক। চাঁচাছোলা ভাষায় তিনি বলেন, গায়ে জ্বালা ধরেছে সেলিমের। এদিন একের পর এক যুক্তি তুলে ধরে রাজ্যে বামেদের কোণঠাসা করতে ছাড়েননি অভিষেক।
আরও পড়ুন: Partha Behala:‘ভাতার আগে কর্মসংস্থান’: রাস্তায় নেমে জনসংযোগ জেলফেরত পার্থর
আদর্শ নিয়ে বামেদের কটাক্ষের জবাব (Abhishek Pratik)
প্রতীক উরের যোগদানের মঞ্চ থেকেই তৃণমূল আদর্শ নিয়ে বামেদের কটাক্ষেরও জবাব দেন অভিষেক। তিনি বলেন তৃণমূলের আদর্শ জনকল্যাণমূলক কাজ। সাধারণ মানুষের কাজেই এগিয়ে আসে তৃণমূল। আর সেই কাজে এবার সামিল হবেন প্রতীক উর।



