Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আর তিনদিন পরেই বিধানসভা ভোটার ফলাফল প্রকাশ, এরই মাঝে উদ্বিগ্ন পরিবেশ ও পরিস্থিতি, ভোট পর্ব শেষ হতেই নতুন করে উত্তেজনা ছড়াল ভাঙরে (Election 2026)। ভাঙড় বিধানসভার কৃষ্ণমাটি এলাকায় আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। এর আগেও বহুবার এখন থেকে বোমা উদ্ধার করা হয়েছে।

বোমা আতঙ্কে আতঙ্কিত এলাকা (Election 2026)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বোমার সুতলি। পাশাপাশি ভাঙচুর করা হয়েছে একটি মোটরবাইকও। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এলাকায় পুলিশি টহলদারি চলছে।
আরও পড়ুন: IMF Economy: IMF-এর রিপোর্টে বিশ্বে আর্থিক বৃদ্ধি কমলেও দ্রুততম বড় অর্থনীতির পথে ভারত

প্রশাসনের ভূমিকা কি ছিল (Election 2026)
এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ। আর তিনদিন পরেই বিধানসভা ভোটার ফলাফল প্রকাশ, এরই মাঝে উদ্বিগ্ন পরিবেশ ও পরিস্থিতি, এলাকাবাসী আতঙ্কিত ভয়ে, তবে বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে প্রশাসন সূত্রে খবর। সব কিছু সামলে নিতে প্রশাসন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে।



