Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার ভরা বিধানসভা অধিবেশনে (WB Assembly 2026) ‘কালীঘাট তৃণমূল’ ও ‘আসল তৃণমূল’ তথা বিরোধী দলকে তুমুল কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
জল্পনায় জল (WB Assembly 2026)
রাজনীতির অলিন্দে শোনা যাচ্ছিল ‘আসল তৃণমূল’ অর্থাৎ (WB Assembly 2026) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অধিকৃত তৃণমূলকে নাকি সমর্থন জানাচ্ছে বিজেপি। কিন্তু কার্যত সেই জল্পনায় বিধানসভায় জল ঢেলে দিলেন মুখ্যমন্ত্রী। ঋতব্রত-সন্দীপন-শোভনদেব-কুণাল ঘোষ কেউই বাদ জাননি। মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার সময় বিধানসভা থেকে ওয়াক আউট করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরা। কিন্তু শোভনদেব ও কুণাল ঘোষ তাদের সঙ্গে বেরোননি। এই প্রসঙ্গ উত্থান করেই মুখ্যমন্ত্রী বিরোধী দল তৃণমূলের উদ্দেশ্যে বলেন, “কালীঘাট তৃণমূল থেকে গেল। আসল তৃণমূল দাবি করা বিধায়করা চলে গেল গেল।”
আরও পড়ুন: Tollywood: সরকার বদলে টলিপাড়ায় কাজের ধরণও বদল?
“ঋতব্রত, সন্দীপনদের বিরুদ্ধে যদি কোনও দুর্নীতির অভিযোগ থাকে দেবেন আমরা ব্যবস্থা নেব।” কুনাল ঘোষ, শোভনদেব-এর উদ্দেশ্যে এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী। এর থেকে স্পষ্ট ‘কালীঘাট তৃণমূল’ ও ‘আসল তৃণমূল’-এর যে দ্বন্দ্ব সেটা আরও উস্কে দিল মুখ্যমন্ত্রীর এই মন্তব্য।
এছাড়াও, বিরোধী দলনেতার ভূমিকা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট বলেন, “আপনার আজকের বক্তব্য কমিউনিস্টদের মত ছিল। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার মত ছিল না।”


