Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিজেপিকে আটকাতেই (Pratik Ur Rahman) তৃণমূলের সঙ্গে ‘ডিল’ করে শিবির বদল করেছেন সদ্য প্রাক্তন সিপিআইএম নেতা প্ৰতীক-উর রহমান। হাতে জোড়াফুলের পতাকা নিয়ে আমতলায় গত শনিবার তৃণমূলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জোড়াফুলে যোগদান করেন তিনি। কিন্তু এই শিবির বদলের আঁচ তার রাজনৈতিক জীবন পর্যন্তই থেমে থাকেনি। জল্পনায় শোনা যাচ্ছে এর প্রভাব পড়েছে তার সংসার জীবনেও। তবে কি প্রতীক-উরের সংসারে বিচ্ছেদের আভাস?

জল্পনার অবসান! (Pratik Ur Rahman)
এই পরিস্থিতিতে রবিবার রাতে নিজের সমাজ মাধ্যমের পাতায় একটি ছবি শেয়ার করেন প্রতীক-উর। ছবিতে দেখা যায়, তিনি, তাঁর স্ত্রী শিরিন এবং তাঁদের কন্যা একসঙ্গে সময় কাটাচ্ছেন। মেয়েকে পড়াতে ব্যস্ত শিরিন, পাশে বসে প্রতীক। সংক্ষিপ্ত ক্যাপশনে তিনি লেখেন, “আপাতত এটুকুই।” সেই পোস্ট থেকেই স্পষ্ট বার্তা যে, পরিবার ভাঙনের খবর একেবারে ভিত্তিহীন।
আরও পড়ুন: Mukul Roy Death: পরলোকে বঙ্গ রাজনীতির ‘চাণক্য’, মমতার হাত ছেড়েছিলেন কেন?

ডায়মন্ড হারবারের প্রাক্তন সিপিএম নেতা সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর হাত ধরে তৃণমূলে যোগ দেন। এরপরই সিপিএম তাঁকে বহিষ্কার করে। রাজনৈতিক পালাবদলের এই আবহে ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা মন্তব্য ছড়াতে থাকে। এর আগেই শিরিন সুলতানা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এসবই উদ্দেশ্যপ্রণোদিত রটনা। তাঁদের পরিবারকে অশান্ত দেখানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। প্রতীক-উরের সাম্প্রতিক পোস্ট কার্যত সেই সব জল্পনারই জবাব দিল।


