Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সৌদি আরবের তেলসমৃদ্ধ শহর দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হাউথিদের ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে (Saudi Arabia)। বৃহস্পতিবার সকালে বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার পর বিমানবন্দরের একটি অংশে আগুন ধরে যায়। আচমকা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী ও বিমানবন্দর কর্মীদের মধ্যে।

মৃত ২, আহত আরও ৮ (Saudi Arabia)
হামলায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও আটজন। তাঁদের মধ্যে ভারত, ইয়েমেন এবং বাংলাদেশের নাগরিকরাও রয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের কয়েকজনের আঘাতের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
জরুরি ভিত্তিতে খালি করা হল বিমানবন্দর (Saudi Arabia)
হামলার পর নিরাপত্তার কারণে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত খালি করে দেওয়া হয়। কিছু সময়ের জন্য বিমানবন্দরের পরিষেবাও ব্যাহত হয়। যাত্রীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। হামলার পর বিমানবন্দর চত্বরে জরুরি পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়ে ওঠে সংশ্লিষ্ট প্রশাসন।
আগুন নেভাতে ঘটনাস্থলে দমকল (Saudi Arabia)
ক্ষতিগ্রস্ত অংশে আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। দ্রুত শুরু হয় আগুন নেভানোর কাজ। একইসঙ্গে উদ্ধারকারী দল আহতদের নিরাপদে বের করে আনে। বেশ কিছু সময়ের তৎপরতার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় বিমানবন্দরের পরিষেবা।
আরও পড়ুন: Manipur Crisis: ফের উত্তপ্ত মণিপুর, গুলিতে কুকি-জো যুবকের মৃত্যু! বাড়িতে আগুন, বাড়ছে আতঙ্ক
ভারতীয়দের নিয়ে খোঁজ শুরু দূতাবাসের
ঘটনার পর সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে। রিয়াধের ভারতীয় দূতাবাস জানিয়েছে, হামলা সম্পর্কে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। আহত ভারতীয় নাগরিকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে দূতাবাস।



