Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্বল দল হোক বা শক্তিশালী, প্রতি ম্যাচে একই ভুল করতে দেখা যাচ্ছে ভারতকে। আর তার মাসুল গুনতে হচ্ছে দলকে (T20 World Cup)।
একই ভুলের শিকার ভারত (T20 World Cup)
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভাল করলেও সুপার এইটের শুরুতেই ছন্দপতন হলো গম্ভীর বাহিনীর। দক্ষিণ আফ্রিকার সামনে মুখ থুবড়ে পড়তে হলো হলো ভারতীয় দলকে। তবে এরপরেও ফেরার সুযোগ রয়েছে ভারতের সামনে। খেলায় হার-জিত থাকলেও বারবার একই ভুলের শিকার হতে হচ্ছে ভারতীয় দলকে। সেই সমস্যার সমাধান গম্ভীর এখনও পর্যন্ত করতে পারেননি। যদি এই ভাবে চলতে থাকে তবে বিপদ আরও বাড়তে পারে ভারতীয় শিবিরের (T20 World Cup)।
চলতি বিশ্বকাপে ভারতের এটা পাঁচ নম্বর ম্যাচ। বলা যায় প্রায় সব ম্যাচেই একই সমস্যার মুখে পড়তে হয়েছে ভারতকে আর সেটা বিপক্ষ ভাল ভাবেই ধরে ফেলেছে যার খেসারত দিতে হলো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে।
পাকিস্তানের বিরুদ্ধে ভারত সলমন আলি আঘার প্রথম ওভারেই উইকেট হারিয়ে বসে। শূন্য রানে ফিরতে হয় অভিষেক শর্মাকে। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। সেই আবার অভিষেক শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঈশান কিষাণ (T20 World Cup)।

টানা তিন বার শূন্যে আউট হওয়া অভিষেক শর্মার পরিবর্তে ঈশান কিষান এই ম্যাচে শূন্য করে প্যাভিলিয়ান ফেরেন। তিনি ফিরলেন এইডেন মার্কর্যামের প্রথম ওভারে। টানা তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়া প্রথম ওভারে অফ স্পিনারের কাছে উইকেট হারাল। যার কারণে চাপ পড়লো পুরো দলের উপর। এই সমস্যা দ্রুত কাটিয়ে উঠতে হবে টিম ইন্ডিয়াকে।

আরও পড়ুন: Kolkata: বাইপাসের ধারে তারকাদের ব্যালকনিতে দাউদাউ আগুন
টিম ইন্ডিয়াকে যদি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিততে হয়, তা হলে এই রোগমুক্তি ঘটাতে হবে। টিম ইন্ডিয়া যদি প্রতিটি ম্যাচের প্রথম ওভারে উইকেট হারায়, তাহলে তার পর জেতা খুব কঠিন হয়ে পড়বে। ভারতের পরবর্তী ম্যাচ ২৬ ফেব্রুয়ারি জি ম্বাবোয়ের বিপক্ষে। জিম্বাবোয়ে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভাল ছন্দে রয়েছে। কোনও ভাবেই হালকা নেওয়া যাবে না তাদেরকে। শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে সিকান্দার রাজার দল (T20 World Cup)।


