Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এর ফাইনালে দেখা যেতে পারে পাক বোর্ড প্রধান (Mohsin Naqvi)।
ভারতে খেলা দেখতে আসবেন নকভি? (Mohsin Naqvi)
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে আইসিসি-র ত্রৈমাসিক বৈঠক এপ্রিল মাসে হয়নি। সেই বৈঠক মে মাসের শেষে ভারতে হওয়ার কথা রয়েছে। আর সেখানেই যোগ দেওয়ার কথা রয়েছে আইসিসি-র পূর্ণ সদস্য দেশগুলির বোর্ড প্রধানদের আর তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে আইপিএল ফাইনাল দেখার জন্য। সেই তালিকায় রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi)।
২১ মে আইসিসি-র চিফ এগ্জিকিউটিভদের ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে আর তারপর মে মাসের শেষ সপ্তাহে আহমেদাবাদে রয়েছে বৈঠক। আর সেই বৈঠকেই সব দেশের বোর্ড প্রধান বা তাঁদের মনোনীত প্রতিনিধিদের আসার কথা। একই সময়ে রয়েছে আইপিএল ফাইনাল। খুব স্বাভাবিকভাবেই তাঁদের আইপিএল ফাইনাল দেখতে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

পাকিস্তানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে যে সব দেশের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে নকভিকেও। তবে সেই বিষয়ে কোনও দেশই এখনও সরকারিভাবে কিছুই জানায়নি। তবে সেটা হলে যে বিষয়টা ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা না। কারণ তিনি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়কমন্ত্রীও। তবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কথা সবার জানা। দুই দেশের মধ্যে উত্তপ্ত সম্পর্কের আঁচ দেখা গেছিল খেলার মাঠেও। ভারত এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হাত মেলায়নি।
আরও পড়ুন: Suvendu Adhikari: “কোনও গুন্ডা এলাকায় থাকবে না”, ফলতা সভা থেকে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর
দুই দেশের মধ্যে সম্পর্কের জেরে তাঁর এই বৈঠকে যোগ দেওয়া অনিশ্চিত। এর পাশাপাশি এশিয়া কাপের ট্রফি প্রসঙ্গও আসবে। যা নিয়ে বিস্তর বিতর্কের পরেও নকভি তাঁর জেড থেকে সরেননি। তবে তাঁর সম্ভাব্য ভারত সফরকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে (Mohsin Naqvi)।


