Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজস্থানের ‘সিটি অফ লেকস’ উদয়পুরে শুরু হতে চলেছে দক্ষিণী তারকা জুটি রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বহু প্রতীক্ষিত বিয়ের আয়োজন(Rashmika Vijay)। সোমবার সকালে ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের নিয়ে উদয়পুর বিমানবন্দরে পৌঁছন এই তারকা যুগল। ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মেমেন্টোস বাই আইটিসি হোটেলে বসবে তাঁদের অন্তরঙ্গ বিবাহ অনুষ্ঠান।
‘দ্য ওয়েডিং অফ VIROSH’ (Rashmika Vijay)
‘ডিয়ার কমরেড’ ও ‘গীতা গোবিন্দম’-এর মতো জনপ্রিয় ছবিতে একসঙ্গে অভিনয় করা রশ্মিকা-বিজয়ের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে রবিবার ইনস্টাগ্রামে যুগল পোস্টে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তাঁরা। ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তায় লেখেন, “আমরা কোনও পরিকল্পনা করার আগেই, নিজেদের জন্য কিছু বেছে নেওয়ার আগেই তোমরা আমাদের পাশে ছিলে। তোমরাই আমাদের ‘VIROSH’ নাম দিয়েছ।” সেই নামকেই সম্মান জানিয়ে তাঁদের বিয়ের নাম রাখা হয়েছে ‘দ্য ওয়েডিং অফ VIROSH’।

ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে (Rashmika Vijay)
সূত্রের খবর, প্রায় ৫০ জন ঘনিষ্ঠ অতিথিকে নিয়ে উদয়পুরে পৌঁছেছেন তাঁরা। সব মিলিয়ে প্রায় ১০০ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকতে পারেন এই তিন দিনের ব্যক্তিগত অনুষ্ঠানে। তেলেঙ্গানার কয়েকজন রাজনীতিক ও ঘনিষ্ঠ চলচ্চিত্র পরিচালকরা আমন্ত্রিত থাকলেও বড় মাপের চলচ্চিত্র তারকাদের উপস্থিতির সম্ভাবনা কম বলেই জানা গেছে।
আরও পড়ুন: Tirumala Lab: তিরুপতিতে খাবারের গুণমান পরীক্ষায় বিশেষ ল্যাব: থাকছে ‘ই-টাং’ ও ‘ই-নোজ’
উদয়পুরেই চার হাত এক (Rashmika Vijay)
গত বছরের ৩ অক্টোবর হায়দরাবাদে বিজয় দেবেরাকোন্ডার বাসভবনে একান্ত পরিসরে তাঁদের বাগদান সম্পন্ন হয়। তারপর থেকেই বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে উদয়পুরেই চার হাত এক হতে চলেছে এই জনপ্রিয় জুটির। ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসাকে সঙ্গী করেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ‘ভিরোশ’।



