Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মহিলাদের বিশ্বকাপের সূচি ঘোষণা করল ICC, সেখানে আবার মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান (T20 World Cup)।
মহিলাদের বিশ্বকাপের সূচি প্রকাশ আইসিসি-র (T20 World Cup)
জোর কদমে চলেছে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর তার মধ্যেই মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সম্পূর্ণ সূচি ঘোষণা করল আইসিসি। সেহানে মোট ১২টি দল অংশগ্রহণ করবে। তাদের দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। এই বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ড। তারা ১২ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে। বিশ্বকাপ চলবে ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত। ভারতের অভিযান শুরুই হবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে (T20 World Cup)।
বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস হলো এ বারের বিশ্বকাপে সুযোগ পাওয়া চূড়ান্ত চার দল। গত মাসে নেপালে কোয়ালিফায়ার খেলে তারা প্রবেশ করেছে বিশ্বকাপে। এই চারটে দল যুক্ত হয়েছে নিউ জিল্যান্ড এবং ইংল্যান্ডের সঙ্গে।
আয়োজক ইংল্যান্ড ১২ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু করেছে। এর পর ১৩ জুন রয়েছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের ম্যাচ। ইংল্যান্ড ও স্কটল্যান্ড ২০ জুন নামবে একে অন্যের বিরুদ্ধে।

বিশ্বকাপের কোন গ্রুপে কোন দল
গ্রুপ ১
অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেদারল্যান্ডস
গ্রুপ ২
ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড
আরও পড়ুন: Digha Jagannath Temple: মায়াপুরের ধাঁচে জমবে দিঘার প্রথম দোল উৎসব
বিশ্বকাপে ভারতের ম্যাচের সূচি
- বনাম পাকিস্তান, ১৪ জুন
- বনাম নেদারল্যান্ডস, ১৭ জুন
- বনাম দক্ষিণ আফ্রিকা, ২১ জুন
- বনাম বাংলাদেশ, ২৫ জুন
- বনাম অস্ট্রেলিয়া, ২৮ জুন
প্রতিটা ম্যাচই ভারতীয় সময় সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে। ফাইনাল হবে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ৫ জুলাই (T20 World Cup)।


