Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একপাশে লড়াইয়ে নিউ জিল্যান্ডকে ৫-১ ব্যবধানে উড়িয়ে নকআউটে বেলজিয়াম (Belgium)।
শেষ হল নিউ জিল্যান্ডের বিশ্বকাপ অভিযান (Belgium)
বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল নিউ জিল্যান্ড। ৫-১ ব্যবধানে গ্রপ ‘জি’-র শীর্ষে থেকে পরের পর্বে পৌঁছে গেলেন লুকাকুরা। ম্যাচের শুরুর থেকেই দাপট দেখাচ্ছিল বেলজিয়াম। সেই দাপট তারা ধরে রেখেছিল ম্যাচের শেষ মিনিট পর্যন্ত (Belgium)।
দাপট থাকলেও প্রথম হল আসে ২৮ মিনিটে। কর্ণার থেকে বল পেয়ে গোল করে দলকে এগিয়ে দেন লিয়ান্দ্রো ত্রোসা। বেলজিয়ামের দ্বিতীয় গোলও তিনি করেন ৫০ মিনিটে। মাঝ মাঠ থেকে ডি ব্রুইন বল বাড়ান হান্স ফানাকানেকে। তিনি বল বাড়িয়ে দেন বক্সে থাকা ত্রোসাকে। প্রথম বার সেই শট নিউ জিল্যান্ডের গোলরক্ষক আটকে দিলেও ফিরতি বল জালে জড়িয়ে দেন ত্রোসা। ৬৬ মিনিটে বেলজিয়ামের তৃতীয় গোল ডি ব্রুইনের। একাধিক সুযোগ নষ্ট হলেও এই গোলের পর বেলজিয়ামের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়।
৮৪ মিনিটে ব্যবধান কমান কিউয়িরা। বেলজিয়ামের ডিফেন্সের ভুলে এলিজা গোল করে ব্যবধান কমান। তবে এরপরেও বেলজিয়ামের দাপট একদমই কমেনি। এরপরের গোলটা আসে দলের অন্যতম অভিযো প্লেয়ার লুকাকুর হেড থেকে। বিশ্বকাপের আগে চোট সংক্রান্ত কারণে তাঁকে বাইরে থাকতে হয়েছিল। এরপর বিশ্বকাপের দলে সুযোগ। ৮৬ মিনিটের মাথায় হেডে গোল করে তিনি বুঝিয়ে দিলেন কেন দল বারবার তাঁর উপর ভরসা রাখে। খেলার শেষ মুহূর্তে বেলজিয়ামকে ৫-১ ব্যবধানে এগিয়ে দেন অ্যালেক্সিস। এই হারে গ্রুপে চার নম্বরে শেষ করে বিদায় নিল নিউ জিল্যান্ড (Belgium)।

আরও পড়ুন: Bankura: স্বনির্ভর গোষ্ঠীর সেলাই মেশিন সমবায়ের গুদামে
সেনেগালের কাছে হার ইরাকের
ইরাককে সামনে দাঁড়াতেই দিল না সেনেগাল। ৫-০ ব্যবধানে ইরাককে উড়িয়ে দিয়ে গ্রুপ ‘আই’-এ তৃতীয় স্থানে শেষ করল সেনেগাল। তবে পরের পর্বে যাওয়া এখনই তাঁদের নিশ্চিত নয়। কারন তাঁদের অপেক্ষা করতে হবে বাকি গ্রুপগুলির ম্যাচের উপর। ১৩ মিনিটে ইরাকের রবিন সুলাকা লাল কার্ড দেখেন। গোল করার খুব কাছে গিয়েও ফাউল করায় মাঠ ছাড়তে হয় তাঁকে। তবে তার আগেই ৪ মিনিটে সেনেগালকে এগিয়ে দেন হাবিব দিয়ারা। ৫৬ মিনিটে দ্বিতীয় গোল করেন ইসমাইলা সারের। ৫৯ মিনিটে তৃতীয় গোল করেন পরিবর্ত হিসাবে নামা গেয়ের। ৭১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সেনেগালকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন গেয়ে। ৮২ মিনিটে ইলিমান এনদিয়ায়ের করেন পঞ্চম গোল এবং শেষ বেশি বাজার সঙ্গে সঙ্গে ৫-০ বিরাট ব্যবধানে জয় ছিনিয়ে নেয় সেনেগাল (Belgium)।


