Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চেন্নাই থেকে সরাসরি তিনি বাড়ি ফিরলেন রিঙ্কু সিং। দলের সঙ্গে কবে যোগ দিতে পারবেন সেই বিষয়ে কিছু জানান যায়নি (Rinku Singh)।
বিশ্বকাপের মাঝে বাড়ি ফিরলেন রিঙ্কু (Rinku Singh)
বিশ্বকাপের শুরুটা ভাল করলেও সুপার এইটে হার দিয়ে শুরু করেছে ভারত। যারপর সেমি ফাইনালে যাওয়া এখন অনিশ্চিত ভারতের। বাকি দুই ম্যাচ জিততেই হবে ভারতকে। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে ধাক্কা খেল ভারতীয় শিবির। বাবার অসুস্থতার কারণে দল ছেড়ে বাড়ি ফিরলেন রিঙ্কু সিং। তিনি চেন্নাই থেকে সরাসরি বাড়ি ফিরে এসেছেন (Rinku Singh)।
সূত্রের খবর অনুযায়ী রিঙ্কু সিংয়ের বাবা ক্যান্সারে আক্রান্ত। গত বছর তাঁর ক্যান্সার ধরা পড়ে। গত কয়েক দিনে তাঁর শরীরের অবস্থা খারাপ হয়। তাই রিঙ্কু সিং দেরি না করে দল ছেড়ে বাবার সঙ্গে থাকতে চলে যান। ২৪ তারিখ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ চেন্নাইতে গোটা দলের অনুশীলন ছিল, সেখানে দেখা যায়নি রিঙ্কুকে। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল। যদিও তাঁর বাড়ি ফেরা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ফলে তিনি কবে আবার দলের সঙ্গে যোগ দিতে পারবেন সেই বিষয়েও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: Sensex: IT স্টকে বড় ধস, দিনভর পতন অব্যাহত থাকল
টিম ইন্ডিয়ার নিয়মিত সদস্য রিঙ্কু সিং। তিনি বিশ্বকাপের প্রতিটা ম্যাচেই খেলছেন। যদিও তিনি খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি ব্যাট হাতে। তবে ফিল্ডিংয়ে অন্যতম ভরসার নাম রিঙ্কু। যদি জিম্বাবোয়ের ম্যাচের আগে তিনি না ফিরতে পারেন তবে তাঁর জায়গায় বিকল্প প্লেয়ারকে খেলতে হবে। এখন তাঁর বিকল্প হিসেবে কাকে খেলানো হবে সেটাই বড় চ্যালেঞ্জ ভারতের কাছে (Rinku Singh)।


