Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মুম্বই ইন্ডিয়ান্স একের পর এক ম্যাচ হেরে একদিকে যেমন চাপে তেমন অন্যদিকে বুমরাও হতাশ করে চলছেন ক্রমাগত (Jasprit Bumrah)।
কাঠগড়ায় বুমরা (Jasprit Bumrah)
বিশ্বে এমন কিছু ঘটনা আছে যা ধ্রুব সত্য বলে মেনে নেওয়া হয়েছে। তার বাইরে অন্য কিছু হতে পারে না বিশ্বাসযোগ্য নয়। ঠিক আজ যদি কেউ বলে সূর্য পশ্চিম দিকে ওঠে আর পূর্ব দিকে অস্ত যায়, তাহলে সেটা কি বিশ্বাস হবে? তবে আইপিএল-এ এমন ঘটনা ঘটেছে যা দেখে অবাক ক্রিকেটবিশ্ব। ক্রিকেটের ২২ গজে কার্যত একে দুর্ঘটনা বলা চলে। সেই দুর্ঘটনার সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা (Jasprit Bumrah)।
আইপিএল-এর ইতিহাসে মুম্বই বনাম হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে লজ্জার হারের মুখে পড়তে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০০ প্লাস রান করেও জয় ছিল অধরা আর এবার ঈশান কিষাণদের বিরুদ্ধে পাহাড় সমান রান (২৪৩) করেও সেই জয় অধরাই থাকল। বোলাররা এই রানও রক্ষা করতে পারেননি। একদম ভেঙে পড়েছে মুম্বই দলের বোলিং লাইন-আপ। সেক্ষত্রে দায়ভার বর্তায় বুমরার উপরও।

মুম্বই দলের এই ব্যর্থতার দিনে উঠে আসছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বোলার জশপ্রীত বুমরার নাম। ভারতীয় দল হোক বা আইপিএল-এর মঞ্চ, যেকোন দলের কাছে অন্যতম ভরসাযোগ্য নাম বুমরা। দলের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কার্যত নিষ্প্রভ। আর বুমরার এই স্পেল মুম্বইয়ের হারের জ্বালা আরও বাড়িয়ে দিয়েছে। কাটা ঘায়ে যেন নুনের ছিটে (Jasprit Bumrah)।
SRH-এর বিরুদ্ধে ৪ ওভার বল করে মুম্বইয়ের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান খরচ করেছেন বুমরা। ৪ ওভার হাত ঘুরিয়ে তিনি দিয়েছেন ৫৪ রান, ইকোনোমি ১৩.৫০। এই দিনের ম্যাচে উইকেট নিতে ব্যর্থ হন তিনি। চলতি মরশুমের আইপিএল-এ বুমরার সেই ধার এখনও পর্যন্ত দৃশ্যমান নয়। উইকেটে খরা যেন সেইভাবে কাটতেই চাইছে না। ৮টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন মাত্র ২টি উইকেট কিন্তু রান খরচ করেছেন অনেক।
বুমরার দাপটে এক সময় ব্যাটাররা কার্যত নিরুপায় ছিল। দলের প্রয়োজনে পাওয়ার প্লে এবং ডেথ ওভারে ব্রেক থ্রু আনার কাজটা তিনি দক্ষতার সঙ্গে সামলে এসেছে বরাবর। কোনও মতে ব্যাটাররা নিজেদের উইকেট সামলে রাখতেন। কিন্তু হায়দরাবাদের বিরুদ্ধে এই বুমরার স্পেল আইপিএল কেরিয়ারের তৃতীয় সবচেয়ে বেশি রান দেওয়া স্পেল। এর আগে দিল্লির বিরুদ্ধে ২০১৫ সালে ৪ ওভারে তিনি বিলিয়েছিলেন ৫৫ রান এবং এরপর চেন্নাইয়ের বিরুদ্ধে ২০২১ সালে ৪ ওভারে খরচ করেছিলেন ৫৬ রান।
আরও পড়ুন: Kohinoor Hira: ফিরিয়ে দাও ভারতের কোহিনূর, সওয়াল তুললেন মামদানি
এই বছরটা যেন কিছুতেই বুমরার সঙ্গ দিচ্ছে না। টি-টোয়েন্টি কেরিয়ারে সবচেয়ে বেশি রান খরচ করা স্পেল এই বছরই তিনি করেছেন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। বিনা উইকেটে ৫৮ রান খরচ করেছিলেন তিনি। ২০২৬ সালের আইপিএল-এ বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪ ওভারে তিনি দিয়েছিলেন ৫২ রান।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই মরশুমে নিজেই নিজের রেকর্ড ভেঙে লজ্জার নজির গড়লেন। ৫৪ রান খরচ বুমরার কাছ থেকে অপ্রত্যাশিত। বোলারদের এই চরম ব্যর্থতার দিনে ২৪৩ রান ডিফেন্ড করতেও ব্যর্থ হয় মুম্বই (Jasprit Bumrah)।


