Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত বিশেষ (Richa Ghosh) সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সদ্য বিশ্বকাপজয়ী বাংলার ক্রিকেটার রিচা ঘোষের নাম ওই তালিকায় না থাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি সামনে আসতেই প্রতিক্রিয়া দেয় শাসকদল তৃণমূল কংগ্রেস। এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু রিচা ঘোষ নন, তাঁদের দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা-মন্ত্রীদের নামও তালিকা থেকে বাদ গিয়েছে।
রিচা ঘোষের নাম ‘অমিল’ (Richa Ghosh)
এ ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন (Richa Ghosh) আধিকারিকের দফতর ব্যাখ্যা দিয়েছে। তাদের জানানো মতে, ২০০২ সালের ভোটার তালিকার তথ্যের সঙ্গে সাম্প্রতিক খসড়া তালিকা মিলিয়ে দেখার সময় রিচা ঘোষের নাম ‘অমিল’ হিসেবে চিহ্নিত হয়। পরবর্তীতে শুনানিতে তাঁর পরিবারের এক সদস্য প্রয়োজনীয় নথিপত্র জমা দেন। তবে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী নিবন্ধন আধিকারিক বা সহকারী আধিকারিক এখনও বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করেননি।

জবাবের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ (Richa Ghosh)
নির্বাচন কমিশন জানিয়েছে, বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তা বিচার বিভাগীয় প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে। কেন নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়নি, সে বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কারণ দর্শাতে বলা হয়েছে। তাদের জবাবের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন: Middle East Crisis: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহ, নিরাপত্তা কমিটির বৈঠকের পর কোন সিদ্ধান্ত?
উল্লেখ্য, সদ্য প্রকাশিত তালিকায় বহু নাম ‘বিবেচনাধীন’ হিসেবে রয়েছে। রাজনৈতিক নেতৃত্ব ও আইনজীবীদের একাংশের বক্তব্য, এ নিয়ে অযথা আতঙ্কের কারণ নেই। নাগরিকেরা সরকারি ওয়েবসাইট বা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে নিজেদের নাম যাচাই করতে পারবেন বলে কমিশন জানিয়েছে।


