Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কেন্দ্রীয় সরকারের (Government Project) National Livestock Mission (এনএলএম) প্রকল্পের মাধ্যমে গাধা, ঘোড়া এবং উট পালন করেও বড় আর্থিক সহায়তা পাওয়া সম্ভব। এই প্রকল্পের আওতায় উদ্যোক্তা প্রকল্প ব্যয়ের ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকি পেতে পারেন, যার সর্বোচ্চ সীমা ৫০ লক্ষ টাকা। অর্থাৎ, যদি প্রকল্প ব্যয় ১ কোটি টাকা হয়, তবে ৫০ লক্ষ টাকা পর্যন্ত কেন্দ্র থেকে সহায়তা পাওয়া যাবে।
কেন এই উদ্যোগ? (Government Project)
গাধার সংখ্যা ক্রমশ কমতে থাকায় সরকারের (Government Project) এই উদ্যোগ। ২০১৯ সালের পশু গণনায় দেশে গাধার সংখ্যা মাত্র প্রায় ১.২৩ লক্ষ, যা ২০১২ সালের তুলনায় প্রায় ৬০ শতাংশ কম। এক সময় গ্রামীণ পরিবহণ, নির্মাণ সামগ্রী বহন ও ইট-বালি পরিবহনে গাধার ব্যবহার ছিল ব্যাপক। আধুনিক যন্ত্রের আগমনের কারণে এর চাহিদা কমে যাওয়ায় সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। সেই কারণে গাধা, ঘোড়া ও উট প্রজাতিকে সংরক্ষণ ও প্রজননে উৎসাহ দিতে বিশেষ ভর্তুকি চালু করা হয়েছে।

কারা আবেদন করতে পারবে? (Government Project)
প্রকল্পে আবেদন করতে পারে ব্যক্তি উদ্যোগ, এফপিও, স্বনির্ভর গোষ্ঠী, জয়েন্ট লাইয়াবিলিটি গ্রুপ এবং সেকশন ৮ কোম্পানি। গাধার ক্ষেত্রে ন্যূনতম ইউনিট হতে হবে ৫০টি মাদি ও ৫টি পুরুষ গাধা, ঘোড়ার ক্ষেত্রে ১০টি মাদি ও ২টি পুরুষ, এবং উটের ক্ষেত্রে নির্দিষ্ট ইউনিট অনুযায়ী। শুধুমাত্র দেশি প্রজাতি এই সুবিধার জন্য যোগ্য। ভর্তুকি দুই ধাপে দেওয়া হয় – প্রথমে ব্যাঙ্ক ঋণ অনুমোদনের পর এবং পরে প্রকল্প সম্পন্ন হলে।

আরও পড়ুন: EC Vote Date: ৮ মার্চ কলকাতায় কমিশনের ফুল বেঞ্চ : চলতি মাসে ই বিধানসভা ভোটের দিন গোষণা
আবেদন করবেন কিভাবে?
যদি কোনও রাজ্য সরকার গাধা, ঘোড়া বা উট সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেয়, যেমন প্রজনন কেন্দ্র বা বীর্য সংরক্ষণ কেন্দ্র স্থাপন, তবে কেন্দ্র থেকে ১০ কোটি টাকা পর্যন্ত অনুদান দেওয়া যেতে পারে। আবেদন করতে হলে nlm.udyamimitra.in-এ লগইন করে প্রকল্প প্রস্তাব জমা দিতে হবে। ব্যাঙ্ক ঋণ নিয়ে প্রকল্প শুরু হলে ভর্তুকির অর্থ সরাসরি প্রাপকের হিসাবে দেওয়া হবে। এই প্রকল্প গ্রামীণ উদ্যোগ, পশুপালন ও স্বনির্ভরতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।


