Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জগন্নাথদেবের বিশ্ববিখ্যাত রথযাত্রা (Puri Rathayatra) উপলক্ষে ইতিমধ্যেই উৎসবের আবহে সেজে উঠেছে ওড়িশার পুরী। আগামী ১৬ জুলাই থেকে শুরু হতে চলেছে এই মহোৎসব, যা চলবে ২৪ জুলাই পর্যন্ত। প্রতি বছর লাখ লাখ ভক্ত ও পর্যটক এই সময় পুরীতে ভিড় জমান। তাই যাঁরা এবার রথযাত্রার সাক্ষী হতে চান, তাঁদের আগে থেকেই পরিকল্পনা করে যাত্রা করাই বুদ্ধিমানের কাজ।
উৎসবের মূল আকর্ষণ (Puri Rathayatra)
এই উৎসবের মূল আকর্ষণ হল ভগবান জগন্নাথ (Puri Rathayatra), বলভদ্র ও সুভদ্রার তিনটি বিশাল কাঠের রথ। নির্দিষ্ট আচার-অনুষ্ঠান মেনে তৈরি হওয়া এই রথ টানার সৌভাগ্য অর্জনের জন্য দূর-দূরান্ত থেকে মানুষ পুরীতে আসেন। রথযাত্রার দিন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই এই ঐতিহাসিক উৎসবের অংশ হতে পারেন।
আরও পড়ুন: Puja In Train: চলন্ত ট্রেনে চলছে পুজো, আদৌ কি এমন নিয়ম আছে? কী জানাল রেল?
কড়া নিরাপত্তা ব্যবস্থা
ভিড়ের কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। গ্র্যান্ড রোড সংলগ্ন এলাকায় যানবাহন চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ থাকে এবং নির্দিষ্ট পার্কিং ব্যবস্থাও করা হয়। তাই যাতায়াতের আগে সরকারি নির্দেশিকা জেনে নেওয়া জরুরি।
বর্ষাকাল হলেও পুরীতে এই সময় গরম ও আর্দ্রতা যথেষ্ট বেশি থাকে। তাই হালকা সুতির পোশাক পরা, পর্যাপ্ত জল সঙ্গে রাখা এবং দীর্ঘক্ষণ রোদে দাঁড়ানোর ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। মন্দির চত্বরে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তাজনিত কিছু বিধিনিষেধও মানতে হবে।


