Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিয়ের উৎসবের রেশ কাটতে (Ranabaali Cinema Shoot) না কাটতেই আবার কাজের জগতে ফিরতে চলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মান্দানা। খবর অনুযায়ী, খুব শিগগিরই তাঁরা একসঙ্গে শুটিং ফ্লোরে ফিরবেন তাঁদের আসন্ন পিরিয়ড অ্যাকশন ছবি ‘রানাবালি’-র জন্য। জানা গিয়েছে, ছবির নতুন শিডিউলের কাজ শুরু হবে মার্চের শুরুতেই, আর ১২ মার্চ থেকে শুটিংয়ে যোগ দেবেন এই নবদম্পতি। বিয়ের পর এটাই হবে তাঁদের প্রথম যৌথ পেশাদার কাজ, তাই স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
আসছে নতুন ছবি (Ranabaali Cinema Shoot)
পরিচালক রাহুল সংকৃত্যানের পরিচালনায় (Ranabaali Cinema Shoot) তৈরি হচ্ছে এই ছবি। উনিশ শতকের মাঝামাঝি সময়, অর্থাৎ ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের ভারতের এক অশান্ত ঐতিহাসিক প্রেক্ষাপটকে ঘিরে ছবির কাহিনি নির্মিত হয়েছে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই, সেই সময়ের সামাজিক অস্থিরতা এবং মানুষের সংগ্রামের গল্পই উঠে আসবে ছবিতে।

ছবির গল্প (Ranabaali Cinema Shoot)
ছবিতে বিজয় দেবেরাকোন্ডা অভিনয় করছেন ‘রানাবালি’ নামে এক সাহসী স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে। অন্যদিকে রশ্মিকা মান্দানা অভিনয় করছেন জয়াম্মা চরিত্রে, যিনি রানাবালির স্ত্রী। তাঁর চরিত্রের মাধ্যমে গল্পে আবেগ, সম্পর্ক এবং মানবিকতার ছোঁয়া ফুটে উঠবে বলে মনে করছেন নির্মাতারা।

আরও পড়ুন: Virosh Reception: রাজকীয় বিয়ের পর ছিমছাম রিসেপশন, ভিরোশ জুটির থেকে চোখ সরানো দায়!
আলোচনার শীর্ষে বিশেষ পোস্টার
ছবিটি মুক্তির আগেই আলোচনায় আসে একটি বিশেষ পোস্টারের জন্য। সেখানে বিজয় ও রশ্মিকাকে দেখা যায় ঐতিহ্যবাহী বিয়ের সাজে। অনেকেই মনে করেছিলেন এটি ছবির প্রচারের জন্য তৈরি করা পোস্টার। তবে পরিচালক পরে জানান, সেটি আসলে উনিশ শতকের পুরনো ছবির আদলে তোলা একটি দৃশ্য, যেখানে সেই সময়কার সরলতা এবং বিয়ের মর্যাদাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই ছবিতে গুরুত্বপূর্ণ খলনায়কের ভূমিকায় দেখা যাবে হলিউড অভিনেতা আর্নল্ড ভসলুকে, যিনি স্যার থিওডোর হেক্টর নামে এক ব্রিটিশ চরিত্রে অভিনয় করছেন।


