Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শ্রীচৈতন্যদেবের জীবন ও তাঁর রহস্যময় অন্তর্ধান নিয়ে নির্মিত সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ (Srijit Mukherji)। দীর্ঘ ৫০০ বছরের এক ঐতিহাসিক সময়কালকে এক সুতোয় বেঁধেছেন পরিচালক। রাস পূর্ণিমার দিন প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল ও আলোড়ন তৈরি করেছে।
টিজারে তিনটি সময়কাল (Srijit Mukherji)
ছবির টিজারে ধরা পড়েছে তিনটি ভিন্ন সময়কালের টুকরো ছবি। নিমাই তথা শ্রীচৈতন্যদেবের চরিত্রে দেখা গেল তরুণ অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। পাশাপাশি টিজারে উঠে এসেছে নটী বিনোদিনী-র করা চৈতন্যলীলার কিছু দৃশ্য, যা অভিনব নাট্যচিত্রের ইঙ্গিত বহন করছে। চৈতন্যলীলা মঞ্চস্থ হওয়ার আগে নাটকের আয়োজকদের মুখে শোনা যায় প্রশ্ন “এত বছর পরও কি নিমাই সন্ন্যাসীর শেষ জীবনের কাঁদাকাটা দেখতে আসবে মানুষ?” তবুও পালা শুরু হয়, আর সেখান থেকেই ইতিহাসের নতুন অধ্যায় উন্মোচিত হয়।
ইতিহাস না লোককথা? (Srijit Mukherji)
টিজারে একের পর এক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সৃজিত, যে চৈতন্যদেবের মূর্তি আজও ‘স্বর্গদ্বারে’ রয়েছে, তাঁর বাড়ি কেন এখনও হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়নি? কীভাবে তাঁর অন্তর্ধান ঘটেছিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই যেন গোটা ছবিটি গড়ে উঠছে। টিজারের শেষ ভাগে দেখা যায় দিব্যজ্যোতি ওরফে চৈতন্যদেব সমুদ্রের দিকে হেঁটে যাচ্ছেন। ঐতিহাসিক সূত্রে অন্যতম তত্ত্ব হল চৈতন্যদেব নাকি সমুদ্রে বিলীন হয়েছিলেন। তাহলে কি সেই থিওরিকেই মান্যতা দেবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’? না কি সৃজিত রাখছেন অন্য কোনও চমক? এখনই উত্তর মেলেনি।

আধুনিক যুগের ‘রাই’ (Srijit Mukherji)
৫০০ বছরের এই ইতিহাসে যত তথ্য ও রহস্য জমে আছে, সেগুলোকেই সমাধান করার দায়িত্ব যেন নিয়েছেন আধুনিক যুগের এক পরিচালক ‘রাই’। এই চরিত্রে দেখা যাবে ইশা সাহা-কে। তিনি নিজের সিনেমায় চৈতন্যদেবের ভূমিকায় অভিনয় করাতে চান এক অভিনেতাকে সেই পার্থসারথি চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল সেন। যদিও টিজারে ইন্দ্রনীলের ঝলক এখনও দেখা যায়নি। অনুপস্থিত রয়েছেন আরাত্রিকা মাইতিও।
‘জাতিস্মর’-এর ছায়ায় নতুন দিক (Srijit Mukherji)
টিজারের কিছু দৃশ্য যেমন সমুদ্রতটে চরিত্রদের একত্র হওয়া কিংবা নিমাইয়ের ধীর পদক্ষেপে বাড়ি ফেরা দর্শকদের মনে করিয়ে দেয় সৃজিতের আগের ছবি ‘জাতিস্মর’-এর আবহ। তবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে ইতিহাস, আধ্যাত্মিকতা, লোককথা ও আধুনিক চলচ্চিত্র নির্মাণের দর্শন মিলেমিশে তৈরি হয়েছে এক নতুন ক্যানভাস।
আরও পড়ুন: Salman Khan: শরীরের যন্ত্রণা সত্ত্বেও সুস্থ ও ফিট সলমন খান, ছবি দেখেই অবাক অনুরাগীরা!
তারকাখচিত অভিনয় ও সুর
চলতি বছরের ২৫ ডিসেম্বর, বড়দিনের ছুটিতে মুক্তি পাবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ ও দাগ ক্রিয়েটিভ মিডিয়া। মুখ্য ভূমিকায় রয়েছেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বিনোদিনী), ব্রাত্য বসু, যিশু সেনগুপ্ত, দিব্যজ্যোতি দত্ত, আরাত্রিকা মাইতি, ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, এবং সুস্মিতা চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, যার সুরে আবারও মিলবে ইতিহাস ও আধ্যাত্মিকতার সেতুবন্ধন।



