Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বহুদিন পর বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel – Ranjit Mallick)। তাঁর নতুন ছবি ‘স্বার্থপর’-এর পোস্টার সম্প্রতি প্রকাশ্যে এসেছে। পোস্টারে কোয়েলের সঙ্গে দেখা গেছে বিখ্যাত অভিনেতা কৌশিক সেনকে (Kaushik Sen)। ছবির পোস্টারে দৃশ্যে ভাইফোঁটার মুহূর্ত তুলে ধরা হয়েছে। কোয়েল কৌশিক সেনের কপালে ফোঁটা দিচ্ছেন ।পোস্টারের ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে এক জনপ্রিয় লাইন, “ভাইফোঁটা সময় বলা এক দিদির ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়লো কাটা…।” এই সংলাপ মন ছুঁয়ে গেছে দর্শকদের। তবে এই ছবির এক বড় চমক সামনে এসেছে। কী চমক ? কাকে দেখা যাবে ? চলুন সবটাই আলোচনা করে নেওয়া যাক।
মুগ্ধকর দৃশ্যের প্রকাশ (Koel – Ranjit Mallick)
‘স্বার্থপর ‘ ছবিতে কোয়েল মল্লিকের (Koel – Ranjit Mallick) এমন ঘরোয়া লুক ও সংবেদনশীল দৃশ্য বহুদিন পর দেখা গিয়েছে। এতে খুশি হয়েছেন অনুরাগী থেকে দর্শকরা। অনেকে সোশ্যাল মিডিয়ায় ছবিটি ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এবার এল আরও বড় চমক! (Koel – Ranjit Mallick)
\এই ছবিতে থাকছেন আরেক কিংবদন্তি—রঞ্জিত মল্লিক (Koel – Ranjit Mallick)। অর্থাৎ বাবা-মেয়ে একসঙ্গে বড়পর্দায়। দর্শকদের কাছে এটি এক আবেগের মুহূর্ত। অনেকেই বলছেন, এটা “স্বপ্নপূরণ”। রঞ্জিত মল্লিককে ছবিতে দেখা যাবে জি.কে. লাহা চরিত্রে। জি.কে. লাহা মানে গোবিন্দ কুমার লাহা।
কোন চরিত্রে দেখা যাবে?
ছবিতে রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) একজন সৎ এবং ন্যায়পরায়ণ মানুষ। সত্য ছাড়া কিছু বলেন না। তিনি কোর্ট চত্বরের ‘যুধিষ্ঠির’। বিশ্বাস করেন – “সত্যই সুন্দর, সত্যই শিব”।
এই চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ এবং দর্শকদের মনে দাগ কাটবে বলেই আশা করছেন অনুরাগীরা।
পরিচালনা
‘স্বার্থপর ‘ ছবিটি পরিচালনা করছেন অন্নপূর্ণা বসু। সংগীত পরিচালনায় রয়েছেন জনপ্রিয় সুরকার জিৎ গাঙ্গুলী। ছবির প্রতিটি গান ও আবহসঙ্গীত তৈরি হচ্ছে খুব যত্ন নিয়ে। এই ছবি প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেড। তাঁরা এর আগেও একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। আর নতুন ছবি স্বার্থপর যে দর্শকের মন জয় করবে, তা নিঃসন্দেহে বলাই যায়। এখন সময়ের অপেক্ষা।
কবে আসছে ছবি?
‘স্বার্থপর ‘ মুক্তি পাচ্ছে এই বছরের অর্থাৎ ২০২৫ এর কালীপুজোর সময়। তাই উৎসবের মরসুমে দর্শকদের জন্য এটি এক বিশেষ উপহার হতে চলেছে। বাবা-মেয়ের একসঙ্গে পর্দায় দেখা মানেই বিশেষ আকর্ষণ। আর সেই আবেগকে কেন্দ্র করে, এখন থেকেই ছবি ঘিরে শুরু হয়েছে আলোচনা। এক অনুরাগী বলেছেন “এটা আমি মিস করবো না, স্যারের বড় ভক্ত আমি।” কেউ বলেছেন,” যাক অনেকদিন বাদে রঞ্জিত মল্লিককে দেখা যাবে পর্দায়।” কেউ বলেছেন,” বাবা মেয়ে আমার খুব প্রিয়, স্যারকে অনেক ভালোবাসি , আমার প্রিয় হিরো।” মূলত দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন । কী গল্প, কী চমক, আর কী বার্তা নিয়ে আসছে স্বার্থপর? উত্তর মিলবে আর কিছুদিনের মধ্যেই।


