Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ (Iran Earthquake) পরিস্থিতির মধ্যেই আবার প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ল ইরান। শনিবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলে একটি ভূমিকম্প অনুভূত হয়, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১।
কম্পনের উৎসস্থল (Iran Earthquake)
জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল (Iran Earthquake) উপকূলীয় গুরুত্বপূর্ণ শহর বন্দর আব্বাসের পশ্চিম দিকে। ভূমিকম্পের ঝাঁকুনি টের পাওয়া মাত্র বহু মানুষ দ্রুত ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হলেও এখন পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

প্রশাসনের সতর্কতা (Iran Earthquake)
বন্দর আব্বাস ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর (Iran Earthquake) শহর হওয়ায় ঘটনাটি নিয়ে প্রশাসনের সতর্কতা আরও বেশি। সমুদ্রপথে বাণিজ্য ও পরিবহণের জন্য এই অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই ভূমিকম্পের পরই বিভিন্ন দপ্তর পরিস্থিতি পর্যালোচনা শুরু করেছে।উল্লেখ্য, কয়েকদিন আগেই ইরানের দক্ষিণাংশে আরেকটি ভূমিকম্প হয়েছিল। গত মঙ্গলবার ফার্স প্রদেশের গেরাশ এলাকায় রিখটার স্কেলে ৪.৩ মাত্রার কম্পন অনুভূত হয়। সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল প্রায় ১০ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন: Iran Bunker: যুদ্ধ পরিস্থিতিতে ইরানের ‘মিসাইল সিটি’ ব্যুমেরাং, কী হচ্ছে মাটির নিচে?

মাঝারি মাত্রার ভূমিকম্প
ভূতাত্ত্বিকদের মতে, ইরানের এই অঞ্চলে মাঝেমধ্যেই মাঝারি মাত্রার ভূমিকম্প ঘটে। কারণ এখানে জাগ্রোস ফল্ট লাইনের কাছাকাছি আরব ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগ রয়েছে। ফলে ভূকম্পন অস্বাভাবিক নয়। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের কম্পনে আতঙ্ক তৈরি হলেও সাধারণত বড় ধরনের ধ্বংসযজ্ঞ খুব কমই দেখা যায়। তবুও সতর্ক থাকতে প্রশাসন ও সাধারণ মানুষকে নিয়মিত প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।


