Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টি–২০ বিশ্বকাপ ২০২৬-এর (T 20 World Cup) ফাইনাল ঘিরে দেশজুড়ে এখন তীব্র উন্মাদনা। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। সেই মহারণ সরাসরি দেখার জন্য দেশের নানা প্রান্ত থেকে সমর্থকেরা আমেদাবাদের উদ্দেশে রওনা দিচ্ছেন। ফলে হঠাৎ করেই শহরমুখী যাত্রীর সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে।
বাড়তি পরিষেবা (T 20 World Cup)
চাহিদা সামাল দিতে বিমান সংস্থা ও রেল-দুই (T 20 World Cup) ক্ষেত্রেই বাড়তি পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। বিমান সংস্থাগুলির দাবি, ম্যাচের টিকিট যেমন দ্রুত শেষ হয়ে যাচ্ছে, তেমনই উড়ানের বুকিংও দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও আকাশা এয়ার অতিরিক্ত ফ্লাইট চালুর ঘোষণা করেছে। দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই ও হায়দরাবাদ থেকে আমেদাবাদগামী বেশ কয়েকটি বিশেষ উড়ান চালানো হবে বলে জানানো হয়েছে। সমর্থকদের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলি।

অতিরিক্ত ফ্লাইট (T 20 World Cup)
আকাশা এয়ারের তরফেও বিশেষ উদ্যোগ (T 20 World Cup) নেওয়া হয়েছে। ৮ ও ৯ মার্চ মুম্বই–আমদাবাদ রুটে নিয়মিত পরিষেবার পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট চালানো হবে। বিমানে ক্রিকেটভিত্তিক বিশেষ পরিবেশ তৈরি করা এবং যাত্রীদের জন্য ম্যাচের লাইভ আপডেট দেখার ব্যবস্থাও রাখা হয়েছে।
বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত
শুধু বিমান নয়, রেল পরিষেবাতেও বাড়ছে চাপ। অনেকেই শেষ মুহূর্তে ট্রেনে চেপে আমদাবাদ পৌঁছনোর পরিকল্পনা করছেন। এই পরিস্থিতিতে পশ্চিম রেল মুম্বই ও আমদাবাদের মধ্যে দুটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর একটি ম্যাচের দিনই চলবে, যাতে সমর্থকেরা সরাসরি ফাইনাল দেখার জন্য শহরে পৌঁছতে পারেন।

আরও পড়ুন: Iran Earthquake: সাত সকালে কেঁপে উঠল ইরান, তিন দিনের মাথায় আবার ভূমিকম্প!
উত্তেজনার আরেকটি বড় কারণ হল ইতিহাস গড়ার সম্ভাবনা। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে নিউজিল্যান্ড। সব মিলিয়ে ফাইনাল ম্যাচের আগে ক্রিকেট জ্বরে কাঁপছে গোটা দেশ, আর আমেদাবাদ এখন সমর্থকদের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে।


