Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে পতনের পর মঙ্গলবার পজিটিভ দুই বেঞ্চমার্ক ইনডেক্স (Sensex and Nifty50)।
পজিটিভ দুই সূচক (Sensex and Nifty50)
চলতি সপ্তাহের প্রথম দিনেই পতনের খাদে তলিয়ে গিয়েছিল শেয়ার মার্কেট। যুদ্ধের আবহে আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দামে বিপুল বৃদ্ধির ঋণাত্মক প্রভাব পড়েছিল দালাল স্ট্রিটে। যার কারণে চিন্তার ভাঁজ পড়েছিল লগ্নিকারীদের কপালে। তবে মঙ্গলবার সেই ধাক্কা সামলে শেয়ার মার্কেট খোলার পরেই সবুজ হলো দুই ইনডেক্স গ্রাফ (Sensex and Nifty50)।
সকাল সাড়ে ৯টায় নিফটি৫০ বেড়েছে ১০৮ পয়েন্ট বা ০.৪৫ শতাংশ, এই বৃদ্ধির জেরে নিফটি৫০ রয়েছে ২৪ হাজার ১৩৬ পয়েন্টে। সেনসেক্স বেড়েছে ৪২০ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ। এই বৃদ্ধির কারণে সকাল সাড়ে ৯টায় এই সূচক রয়েছে ৭৭ হাজার ৯৮৬ পয়েন্টে।
এর পাশাপাশি ভাল পারফর্ম করছে সেক্টরাল ইন্ডেক্সগুলি। বাড়তে শুরু করেছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলি। তবে এই দিন লাল রয়েছে আইটি এবং অয়েল গ্যাস সেক্টরগুলো। এছাড়া সমস্ত সেক্টরাল ইনডেক্স পজিটিভ রয়েছে মঙ্গলবার। সোমবার ফার্মা, অটো, পিএসইউ ব্যাঙ্কের মতো ইনডেক্স যেগুলির বিপুল পতন হয়েছিল মঙ্গলবার ঘুরে দাঁড়িয়েছে এই ইন্ডেক্সগুলিও।

আরও পড়ুন: Suryakumar Yadav: একদিকে সিরাজের গলায় আক্ষেপ, অন্যদিকে সূর্যর নতুন লক্ষ্য
বিশেষজ্ঞদর মতে সোমবারের তুলনায় মঙ্গলবার ক্রুড অয়েলের দাম কিছুটা আমার ফলে কিছুটা হলেও প্রাণ ফিরেছে শেয়ার মার্কেটের। যা কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে লগ্নিকারীদের মধ্যে। এর পাশাপাশি ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য পশ্চিম এশিয়ায় যুদ্ধ বন্ধ হওয়ার ব্যাপারে আশার আলো দেখিয়েছে। যার ফলে ইতিবাচক প্রভাব ফিরেছে স্টক মার্কেটে। এর পাশাপাশি ভারতীয় মুদ্রাও কিছুটা পতন ঠেকাতে পেরেছে। এই সব মিলিয়েই শেয়ার মার্কেটে পজিটিভ ভাব ফিরেছে বলেই জানিয়েছেন বিশ্লেষকরা (Sensex and Nifty50)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


