Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি বিশ্বকাপে মহম্মদ আমির একাধিকবার ভবিষ্যৎবাণী করেছেন আর সেটা ভারতের বিপক্ষে কিন্তু তাঁর কোনও কথাই মেলেনি (Mohammed Amir)।
মেজাজ হারালেন আমির (Mohammed Amir)
একটা ম্যাচের পর নানা মুনির নানা মত থাকতেই পারে। কিন্তু শুধুমাত্র যে পিচের উপর ভরসা করে ২৫০ প্লাস রান করা এবং সেই ম্যাচ দাপটের সঙ্গে জিতে যাওয়া যায় না, সেটা কিছুতেই মানতে নারাজ পাকিস্তানের কিছু প্রাক্তন ক্রিকেটার। সীমিত ফরম্যাটের একটা ম্যাচে ২৫০ প্লাস রান করার মানসিকতা এবং দলের স্ট্রাটেজি যে ম্যাচ শুরুর আগে থেকেই ঠিক করতে হয় দলকে সেটা বোধহয় ভুলে যান অনেকেই। সেই কারণেই অভিষেক শর্মা সেই ভাবে ফর্মে না থাকার পরেও তাঁকে দলে রাখা হয়েছিল এবং তিনি সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেছেন। উইকেট হারালেও ভারতের রান তোলার গতি কমেনি আর তার থেকেই টিম ম্যানেজমেন্টের মানসিকতার স্পষ্ট পরিচয় পাওয়া যায় (Mohammed Amir)।
২৫০ প্লাস রান তাড়া করতে নেমে ইংল্যান্ড দল যে প্রায় অনেকটাই আজ শেষ করে এনেছিলেন সেটা প্রমাণিত। তবে র পিছনে রয়েছেন তাঁদের কোচ। যারা এই ফরম্যাটে বড় রান করতে এবং তাড়া করতেও পারে। কিন্তু পাকিস্তান আছে তাঁদের নিজস্ব জায়গায়। বিশ্বকাপে খারাপ পারফর্ম করে ছিটকে যাওয়ার পর তাঁদের খেলা নিয়ে আলোচনার বদলে তাঁদের সময় কাটছে ভারতের সমালোচনায়।

চলতি বিশ্বকাপের শুরু থেকেই পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির একের পর এক ভবিষৎবাণী করেই যাচ্ছিলেন আর সবটাই ছিল ভারতের বিপক্ষে। কিন্তু তাঁর কোনও ভবিষৎবাণী মেলেনি। আর সেটাই মানতে না পেরে এবার মেজাজ হারালেন আমির (Mohammed Amir)।
মহম্মদ আমির বলেছিলেন, বিশ্বকাপ ফাইনালে ভারত নিউ জিল্যান্ডের কাছে ফাইনাল হারবে। কিন্তু সেই কথাও মেলেনি। ভারত দাপটের সাথে ম্যাচ জিতে বিশ্বকাপ নিজেদের নামে করে নেয়। সেই জয়ের পর পাকিস্তানের এক সংবাদমাধ্যমের আলোচনায় আমিরকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্ন শুনে মেজাজ হারান তিনি। আমির বলেন, ‘ভারত জিতেছে, এটা ঠিক আছে। ওরা এ বার কাপ বাড়ি নিয়ে যাবে। ওরা আমার বাড়িতে আনবে না।’

আরও পড়ুন: Sensex and Nifty50: পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল দালাল স্ট্রিট
ভারতেরক জয় নিয়ে ভারতকে কৃতিত্ব না দিয়ে নিউ জিল্যান্ডের বোলারদের কৃতিত্ব দেন আমির। তিনি বলেন, ‘হারের কৃতিত্ব নিউ জিল্যান্ডের বোলারদের দেওয়া উচিত। ওরা চারটে ওয়াইড দিয়েছে এবং তাও ছয় খেয়েছে। খুব খারাপ বোলিং। এর মানে এটা নয় যে ভারতের কৃতিত্ব প্রাপ্য নয়। কিন্তু আমি বুঝতে পারছি না স্ট্র্যাটেজি কী। সবাই জানে অভিষেক শর্মা অফ স্পিন খেলতে পারে না, ওর সামনে অফ স্পিনারকে না খেলিয়ে ডাফিকে খেলাল। লকি ফার্গুসনকে সাধারণ বোলার লেগেছে। প্রচুর ওয়াইড করেছে।’ তবে এরপর নেটিজেনদের কটাক্ষ ভারতকে নিয়ে এত সমালোচনায় না মেতে নিজেদের খেলায় মন দিলে হয়ত বারবার আইসিসি-র বড় মঞ্চে এরকম হতাশ হতে হবে না (Mohammed Amir)।


