Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ফুটবলে একের পর এক দূরসংবাদ যেন কাটতেই চাইছে না। জামশেদপুর এফসি-র (JFC Withdraw) আইএসএলে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটার আগেই, এবার লাল-হলুদ জার্সিধারী পাহাড়ি ক্লাব আইজল এফসিকে ঘিরে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, জামশেদপুর ম্যানেজমেন্টের দেখানো পথেই হাঁটার কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছে আইজল এফসি ম্যানেজমেন্ট। চলতি আই-লিগে অংশ না নেওয়ার সিদ্ধান্ত তারা প্রায় চূড়ান্ত করে ফেলেছে বলেই খবর।
কল্যাণ চৌবের অনুরোধ (JFC Withdraw)
গত বৃহস্পতিবার দিল্লির ফুটবল হাউসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী সমিতির একটি গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জামশেদপুর এফসি ম্যানেজমেন্টকে ভারতীয় ফুটবলের বৃহত্তর স্বার্থে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আইএসএলে খেলার অনুরোধ জানান। এই বিষয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য জামশেদপুর কর্তাদের ৬ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহের শুরুতেই জামশেদপুর ম্যানেজমেন্ট একটি অভ্যন্তরীণ বৈঠকে বসে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।
আই-লিগ বয়কটের পথে? (JFC Withdraw)
জামশেদপুর এফসি-র এই সংকটের আবহেই দেশের ফুটবল মহলে নতুন শঙ্কা তৈরি করেছে আইজল এফসি। ক্লাবের অন্দরমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, আই-লিগে দল নামানো নিয়ে তারাও বড়সড় নেতিবাচক সিদ্ধান্ত নিতে চলেছে। আর্থিক স্থায়িত্ব, পরিকাঠামো ও অন্যান্য প্রশাসনিক জটিলতার কারণে চলতি মরশুমে আই-লিগ থেকে নিজেদের নাম সরিয়ে নেওয়ার কথা ভাবছে আইজল ম্যানেজমেন্ট।
যুব ফুটবলে জোড় (JFC Withdraw)
মূল দল বা সিনিয়র পর্যায়ে লিগ খেলার ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হলেও, আইজল এফসি কর্তারা পুরোপুরি ফুটবল থেকে সরে দাঁড়াচ্ছেন না। সূত্রের খবর, প্রতিযোগিতামূলক পেশাদার ফুটবলে সিনিয়র দল না রাখলেও উত্তর-পূর্বাঞ্চলের উদীয়মান তরুণ ও যুব ফুটবলারদের নিয়ে তাদের অ্যাকাডেমি এবং যুব দলগুলোর কার্যক্রম আগের মতোই চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ক্লাবের।
আরও পড়ুন: East Bengal: সাউথ ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল
ভারতীয় ফুটবলের বর্তমান পরিচালনা ও অর্থনৈতিক কাঠামোর মধ্যে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর এই একের পর এক পিছু হাঁটার সিদ্ধান্ত দেশের ফুটবল পরিকাঠামোর ভবিষ্যতের ওপর বড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে (JFC Withdraw) । এখন দেখার, আগামী সপ্তাহের শুরুতে জামশেদপুর ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় এবং আইজল এফসি-র পক্ষ থেকে অফিসিয়ালি কী ঘোষণা করা হয়।



