Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আইনি বিয়ে ও বাগদান আগেই (Ananya Guha Wedding) সম্পন্ন হয়েছিল। এবার সামাজিক আচার মেনে নতুন জীবনের পথে পা রাখলেন অভিনেত্রী অনন্যা গুহ ও তাঁর সঙ্গী সুকান্ত কুন্ডু। বিয়ের নানা মুহূর্তের ছবি ও ভিডিও এখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।
আয়োজনে নতুনত্বের ছোঁয়া (Ananya Guha Wedding)
বিয়ের কয়েক দিন আগে নিজের পৈতৃক বাড়িতে (Ananya Guha Wedding) পৌঁছন অনন্যা। সেখানেই আয়োজন করা হয়েছিল আইবুড়োভাতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ছিল এক অভিনব চমক। প্রচলিত রীতির মতো মুকুট নয়, বরং মাথায় টোপর পরে উপস্থিত হয়েছিলেন তিনি। শুরু থেকেই বিয়ের প্রতিটি আয়োজনে ছিল নতুনত্বের ছোঁয়া। পরে সুকান্তের বাড়ি মালদহে পৌঁছন নবদম্পতি।
আলতা উদযাপন (Ananya Guha Wedding)
আরও একটি বিশেষ বিষয় (Ananya Guha Wedding) নজর কাড়ে। মেহেন্দির বদলে অনন্যা বেছে নিয়েছিলেন আলতা উদযাপন। এই অনুষ্ঠানে বাইরের কাউকে না ডেকে পরিবারের মধ্যেই আয়োজন করা হয়েছিল সবকিছু। অনন্যার পায়ে আলতা পরিয়ে দেন তাঁর সহোদরা। পুরো বাড়ি সাজানো হয়েছিল লাল ও সাদা রঙের সাজে। অনন্যার পরনে ছিল লাল শাড়ি, তাতে সাদা কলকার নকশা।

সাবেকি সাজ
বিয়ের সকালে সাবেকি সাজে আরও একবার মুগ্ধ করেন তিনি। লাল পাড় সাদা শাড়ি, হাতে শাঁখা-পলা, গলায় সোনার হার ও মাথায় সোনার মুকুট-সব মিলিয়ে একেবারে ঐতিহ্যবাহী বাঙালি কনের রূপে ধরা দেন অনন্যা। এরপর আয়োজিত হয় গায়ে হলুদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বর-কনে দু’জনেই অংশ নেন। বন্ধু ও কাছের মানুষেরা আনন্দের সঙ্গে তাঁদের হলুদ মাখান। টলিপাড়ার কয়েকজন পরিচিত মুখও উপস্থিত ছিলেন সেখানে।

আরও পড়ুন: Virat Kohli: মাঠে ছিলেন রোহিত, ধোনি! কোন অভিমানে বিশ্বকাপে এলেন না কোহলি?
মালাবদল হল এই রাতে
শেষপর্যন্ত বিয়ের আসরে মালাবদল ও সিঁদুরদানের মুহূর্তে সম্পূর্ণ হয় তাঁদের নতুন যাত্রা। লাল শাড়িতে অনন্যা এবং গরদের পাঞ্জাবিতে সুকান্ত-দুজনকেই দেখাচ্ছিল অপূর্ব। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের অসংখ্য অনুরাগী ও শুভানুধ্যায়ী।


