Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাংবাদিক বৈঠকে আধিকারিকদের জন্য কড়া বার্তা (Absolute Non-Partisan Conduct) জ্ঞানেশ কুমারের(Gyanesh Message)। নির্বাচনের কাজে যুক্ত সমস্ত সরকারি কর্মচারীকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার ক্ষেত্রে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
কঠোর আইনি ব্যবস্থা (Gyanesh Message)
‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস ১৯৮০’ এবং ‘অল ইন্ডিয়া সার্ভিস রুলস ১৯৬৮’ অনুযায়ী : কোনও আধিকারিক পক্ষপাতিত্ব করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনিক প্রস্তুতি ও পর্যালোচনা (Review Meetings)
গত ৯ ও ১০ই মার্চ রাজ্যে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিশনের নির্দেশ—সংবিধান ও আইন মেনেই নির্বাচন পরিচালনা করতে হবে। কোনো ভয় বা প্রলোভনের কাছে মাথা নত করা চলবে না। পোলিং স্টেশনগুলিকে উৎসবের মেজাজে সাজিয়ে তুলতে হবে যাতে ভোটাররা আনন্দের সাথে ভোট দিতে পারেন।
এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর জন্য নির্দেশ
জাতীয় সড়ক ও রেলপথে কড়া নজরদারি চালাতে হবে। অনলাইন লেনদেন ও ই-ওয়ালেটের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। ড্রাগস, মদ, নগদ টাকা এবং ভোটারদের দেওয়া উপহারের প্রবেশ পথ পুরোপুরি বন্ধ করতে হবে। পুলিশ, আবগারি, জিএসটি এবং বনদপ্তরের যৌথ টিম গঠন করে সমন্বয় বজায় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিইও (DEO) এবং পুলিশ সুপারদের (SP) দায়িত্ব
ভোটারদের স্বাচ্ছন্দ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। লাইনে দাঁড়ানো ভোটারদের জন্য বেঞ্চের ব্যবস্থা এবং কিউ ম্যানেজমেন্ট (Queue Management) করতে হবে। সেন্ট্রাল অবজার্ভার বা কেন্দ্রীয় পর্যবেক্ষকদের বিবরণ সাধারণ মানুষের জন্য প্রকাশ্যে আনতে হবে।
সোশ্যাল মিডিয়া মনিটরিং (Gyanesh Message)
ভুয়া খবরের (Fake News) মোকাবিলা করতে সোশ্যাল মিডিয়ায় সার্বক্ষণিক নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে।
আরও পড়ুন: CEC PC: রাজ্যের আইনশৃঙ্খলা দেখে ভোটের দফা স্থির, সাংবাদিক বৈঠকে জানালেন CEC
প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি (Gyanesh Message)
ভোট কর্মীদের পাশাপাশি পুলিশ আধিকারিক, মিডিয়া ও কমিউনিকেশন অফিসার এবং মাস্টার ট্রেইনারদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কোনও ভোটারকে ভয় দেখানো যাবে না। আগের নির্বাচনের এই ধরনের অনেক কেস আছে। প্রতিটি বুথে যাতে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন, তার জন্য জেলা স্তরের আধিকারিকদের সরাসরি দায়বদ্ধ করা হয়েছে।



