Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার কোন কোন স্টক কিনতে মার্কেট এক্সপার্টরা পরামর্শ দিয়েছেন জেনে নিন (Stocks)।
নজর রাখবেন কোন কোন স্টকে (Stocks)
চলতি সপ্তাহের প্রথম দিনেই পতনের মুখে পড়তে হয়েছিল শেয়ার মার্কেটকে। প্রথম ট্রেডিং সেশনের সেই ধাক্কা কাটিয়ে মঙ্গলবার ঘুরে দাঁড়িয়েছিল দালাল স্ট্রিট। এর জেরে বুধবারের লগ্নি নিয়েও আশার এল দেখছেন লগ্নিকারীরা। এমন আবহে কেমন থাকবে বুধবারের বাজার? নজর রাখবেন কোন কোন স্টকে জেনে নিন (Stocks)।
গিফট নিফটি বুধবার সকালে ২৬.৫০ পয়েন্ট বা ০.১১ শতাংশ বেড়েছে আর যার ফলে মিউটেড স্টার্টের সম্ভাবনার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সহজ করে বলতে গেলে শেষ ক্লোজিংয়ের আশেপাশে থেকেই বুধবারের মার্কেট স্টার্ট হতে পারে বলে মনে করছেন এক্সপার্টরা। বুধবার দুই বেঞ্চমার্ক ইনডেক্স পজিটিভ থাকতে পারে বলেই জানাচ্ছেন এক্সপার্টরা। এশিয়ার বিভিন্ন শেয়ার বাজারে উত্থান দেখার পর লগ্নিকারীদের আশা আরও জোড়ালো হয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানি প্রতি ব্যারেলের দাম ৮৮ ডলারের নীচে নেমেছে।

আরও পড়ুন: Randeep Hooda Lin Laishram: বাবা হওয়ার আনন্দে আপ্লুত রণদীপ হুডা
- ক্যান ফিন হোমস: ৮৫৫ টাকায় এই সংস্থার শেয়ার কেনার পরামর্শ দিচ্ছেন এক্সপার্টরা। এর টার্গেট প্রাইস ৯১৫ টাকা এবং স্টপ লস ৮২৫ টাকা।
- সিপলা লিমিটেড: এই সংস্থার স্টকের উপর আশা রাখছেন বিশেষজ্ঞরা। ফার্মা সেক্টরের এই সংস্থার স্টক কেনা যেতে পারে ১ হাজার ৩৩৩ টাকায়। এর টার্গেট প্রাইস ১ হাজার ৩৬৫ টাকা এবং স্টপ লস ১ হাজার ৩১০ টাকা।
- বাজাজ ফিনসার্ভ লিমিটেড: এই সংস্থার স্টক নিয়েও আশাবাদী এক্সপার্টরা। এই স্টকের দাম ১ হাজার ৮৬৬ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৯৩০ টাকা এবং স্টপ লস ১ হাজার ৮৩০ টাকা।
- বেদান্ত লিমিটেড: এই সংস্থার শেয়ার ৭২৩ টাকায় কেনা যেতে পরেই বলেই জানাচ্ছেন বিশ্লেষকরা। এর টার্গেট প্রাইস ৭৬০ টাকা এবং স্টপ লস ৭০০ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


