Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার সকাল থেকে একাধিক বড় সংস্থার স্টকের দামে পতন দেখা গিয়েছে (Stock Market)।
ধাক্কা খেল দালাল স্ট্রিট (Stock Market)
সোমবারের ট্রেডিং সেশনে পতন দেখা গিয়েছিল। চলতি সপ্তাহের দ্বিতীয় দিনে বাজার খুলতেই বড় পতন হলো। বলা যেতে পারে রীতিমত ধস নেমেছে সূচকে। মঙ্গলবার বাজার খোলার দুই ঘন্টার মধ্যে ৪৫০ পয়েন্টের বেশি পড়ে সেনসেক্স এবং নিফটি পড়ে ১০০ পয়েন্ট (Stock Market)।
সকাল ১১ টা ২৫ মিনিট নাগাদ নিফটি ৯৬ পয়েন্ট পড়ে রয়েছে ২৬১৬০ পয়েন্টের আশেপাশে। সেনসেক্স ৪৫২ পয়েন্টের মতো পড়ে দাঁড়ায় ৮৪৯৯৩ পয়েন্টের আশেপাশে। এর মধ্যেও ব্যাঙ্ক নিফটি কিছুটা ভাল জায়গায় রয়েছে। পজিটিভে রয়েছে এই সূচক। এই সূচকের পয়েন্ট ১২০ মতো বেড়ে রয়েছে ৬০১৬০-এর আশেপাশে।

আরও পড়ুন: Horoscope Today: পৌষ কৃষ্ণা তিথিতে ভাগ্য বদল কাদের?
এই দিন একাধিক বড় সংস্থার স্টকের দামে পতন দেখা গিয়েছে। যার মধ্যে রয়েছে ট্রেন্ট, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, বিপিএল, আইওসিএল, টাটা মোটর্স প্যাসেঞ্জারের মতো বড় সংস্থার স্টক। Trent-এর দাম পড়েছে প্রায় ৮ শতাংশের মতো। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের স্টকের দাম পড়েছে সাড়ে চার শতাংশের মতো।
পতনের পাশাপাশি উত্থান দেখা গিয়েছে বেশ কিছু স্টকের ক্ষেত্রে। যার মধ্যে ব্যাঙ্কের কিছু স্টকও রয়েছে। সেই তালিকায় রয়েছে ডিভিস ল্যাব, অ্যাপোলো হসপিটালস, হিন্দালকো, আইসিআইসিআই ব্যাঙ্ক, হিন্দুস্তান জিঙ্ক, হিন্দুস্তান কপার, বাজাজ অটো (Stock Market)।


