Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাটনায় নেমে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ঈশান আর সেখানেই মেজাজ হারাতে দেখা যায় তাকে (Ishan Kishan)।
ক্ষেপে লাল ঈশান (Ishan Kishan)
একদিকে ভারতের বিশ্বকাপ জয়ের আনন্দে যেমন ভাসছে সকল ভারতবাসী। ঠিক তার উল্টো প্রান্তে বিতর্কে বাতাবরণও তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বেশ কয়েকবার বিতর্কের সাক্ষী থেকেছে। তবে তার মধ্যে এক সময়ের বিতর্ক ছিল নাতীয়তায় ভরা মুখরোচক গল্প। একদিকে তখন ভারতের চোখের মণি সৌরভ, সকলের প্রিয় ‘দাদা’ আর অন্যদিকে বিদেশি খলনায়ক। এই বিতর্ক তখন বাড়ি, পাড়ার চায়ের দোকান থেকে অফিস হয়ে ঘুরে বেড়াচ্ছে শহরের নানান প্রান্তে (Ishan Kishan)।
এই বিতর্কের একপাশে ছিলেন সৌরভ গাঙ্গুলী, ভারত জাতীয় ক্রিকেট দলের এমন একজন অধিনায়ক যার আমলে ভারতীয় ক্রিকেটের আমূল পরবর্তন ঘটে। এমন একজন দৃঢ়চেতা ক্যাপ্টেন, যিনি পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতিয়েছেন, যার নেতৃত্বে অস্ট্রেলিয়া গিয়ে দুর্দান্ত এক সিরিজ উপহার পেয়েছেন ভারতীয় সমর্থকরা।

অন্যদিকে ছিলেন দলের কোচ গ্রেগ চ্যাপেল। পাথরকঠিন অজি, খেলোয়াড়। যিনি আন্ডারআর্ম ডেলিভারির মতো সিদ্ধান্ত নিয়ে বরাবরই বিতর্কে। এরপর ভারতীয় ক্রিকেটের অন্দরে বহু জল বয়ে গিয়েছে। ভারত ওয়ানডে বিশ্বকাপ জিতে নিয়েছে আরও একবার। তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। সদ্য শেষ হওয়া ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত জিতেছে আর তারপরেই আবার বিতর্ক ভারতীয় ক্রিকেটের অন্দরে (Ishan Kishan)।

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ঈশান কিষাণ। বিশ্বকাপ শেষ করে পাটনায় শহরে ফিরেছেন এই তরুণ তুর্কি। সেখানে কিছুদিন থাকার পর তিনি আইপিএল-এর জন্য যোগ দেবেন সানরাইজার্স হায়দরাবাদের শিবিরে। এই কদিন সাক্ষাৎকার থেকে সমর্থকদের ভিড় সবটাই থাকবে ঈশানকে ঘিরে। তার আগে শহরে নেমেই মেজাজ হারালেন তিনি।
এ বার গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপে আগ্রাসী ব্যাটিং করেন ঈশান কিষাণ এবং টিম ইন্ডিয়ার জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ফাইনালে হাফ সেঞ্চুরিও করেছেন তিনি (Ishan Kishan)।

ঈশান ১০ মার্চ পাটনায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন সমর্থকরা। ভক্তরা ছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিকরাও। ঈশানকে মালা পরিয়ে স্বাগত জানানো হয়। সেই সময়ে এক সাংবাদিক ঈশানকে কীর্তি আজাদের মন্তব্য নিয়ে প্রশ্ন করেছিলেন, এতেই মেজাজ হারান ঈশান।
সম্প্রতি কীর্তি আজাদ (Kirti Azad) ভারতীয় দলের পদক্ষেপ নিয়ে মন্তব্য করেছেন। বিশ্বকাপ জয়ের ট্রফি নিয়ে হনুমান মন্দিরে পুজো দিতে যাওয়ার ঘটনায় আপত্তি তোলেন তিনি। সূর্যকুমার, জয় শাহ এবং গম্ভীরের এই পদক্ষেপ নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, ‘এই ট্রফিটা হিন্দুদের নয়, তাই মন্দিরে ট্রফি নিয়ে না গিয়ে মসজিদ, গির্জায়ও যাওয়া উচিত (Ishan Kishan)।’
আরও পড়ুন: Manchester United: মহারাজকে রাজকীয় সম্মান ম্যানচেস্টার ইউনাইটেডের
খুব স্বাভাবিক ভাবেই এই বিষয়ে ঈশান কিষাণের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আপনি যা জিজ্ঞাসা করছেন তাতে কীর্তি আজাদ কী বলেছে তাতে আমি কী বলব? আমি এর কী উত্তর দেব? ভাল কিছু প্রশ্ন করুন। টিম ইন্ডিয়া বিশ্বকাপে কেমন পারফর্ম করল, কেমন মজা করল সেই প্রশ্ন করুন।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটবিশ্ব ঈশানের দাপটের সাক্ষী ঠেকছে। ৯ ম্যাচে তিনি করেছেন ৩১৭ রান। যার মধ্যে রয়েছে তিনটি হাফ সেঞ্চুরি। ফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি করেন তিনি। সেমিফাইনালের মঞ্চেও করেছিলেন ৩৯ রান (Ishan Kishan)।


