Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চিকিৎসকেরা কার্যত আশা ছেড়ে (Miracle Recovery) দিয়েছিলেন। হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, আর বাঁচার সম্ভাবনা নেই। তাই স্ত্রীর নিথর দেহ নিয়ে কান্নায় ভেঙে পড়ে বাড়ির পথে রওনা হয়েছিলেন কুলদীপ শুক্লা। বাড়িতে ফোন করে তিনি দুঃসংবাদও জানিয়ে দেন। এমনকি শেষকৃত্যের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল পরিবারে। কিন্তু পথে ঘটল অবিশ্বাস্য ঘটনা-যাকে অনেকেই অলৌকিক বলছেন।
বাড়ি ফেরার প্রস্তুতি (Miracle Recovery)
পঞ্চাশ বছর বয়সি বিনীতা শুক্ল বরেলীর (Miracle Recovery) একটি হাসপাতালে ভর্তি ছিলেন। গত চব্বিশ ফেব্রুয়ারি চিকিৎসকেরা জানিয়ে দেন, তাঁর মস্তিষ্ক আর সাড়া দিচ্ছে না। হৃদ্যন্ত্র চললেও সুস্থ হয়ে ওঠার আশা নেই বলেই জানানো হয়। সেই কারণেই তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। অ্যাম্বুল্যান্সে করে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন কুলদীপ।
ঝাঁকুনিতে ফিরল প্রাণ (Miracle Recovery)
বরেলী থেকে হরিদ্বারের দিকে যাওয়া চুয়াত্তর নম্বর জাতীয় সড়কে গাড়ি উঠতেই ঘটে সেই বিস্ময়কর ঘটনা। রাস্তার একটি বড় গর্তে পড়ে আচমকা জোরে লাফিয়ে ওঠে অ্যাম্বুল্যান্স। প্রবল ঝাঁকুনিতে কেঁপে ওঠে গাড়ি। সেই সময়ই কুলদীপ লক্ষ্য করেন, তাঁর স্ত্রীর শরীরে নড়াচড়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে তাঁর শ্বাসপ্রশ্বাস। নিথর হয়ে পড়ে থাকা মানুষটি যেন আবার প্রাণ ফিরে পান।
পুরোপুরি সুস্থ
ঘটনা দেখে হতভম্ব হয়ে যান কুলদীপ। তিনি দ্রুত গাড়ি ঘুরিয়ে আবার হাসপাতালে নিয়ে যান স্ত্রীকে। সেখানে আরও কয়েক দিন চিকিৎসা চলার পর অবশেষে তাঁকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। পরিবারের দাবি, এখন তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন এবং আগের মতোই আচরণ করছেন।
আরও পড়ুন: Bangladesh Fuel Crisis: জ্বালানি ঘাটতিতে বিপাকে বাংলাদেশ, সাহায্যের হাত বাড়াল ভারত
সত্যিই অস্বাভাবিক!
পরবর্তী সময়ে যিনি ওই মহিলাকে পরীক্ষা করেছিলেন, সেই চিকিৎসক জানান, প্রথমে তাঁর শরীরে মস্তিষ্কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল না। চোখের পরীক্ষাতেও সাড়া মেলেনি। চেতনাহীনতার মাত্রাও অত্যন্ত নিচে নেমে গিয়েছিল। সেই কারণেই চিকিৎসকেরা আর আশা দেখেননি।
কিন্তু পরে যা ঘটেছে, তা সত্যিই অস্বাভাবিক বলেই মনে করছেন চিকিৎসকেরা। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার এই ঘটনায় এখন বিস্মিত চিকিৎসক থেকে সাধারণ মানুষ-সবাই।


