Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাতের আকাশে আচমকা (Meteorit Explosion) দেখা গেল আগুনের গোলা। উড়তে উড়তে হঠাৎই প্রবল আলো ছড়িয়ে বিস্ফোরণ ঘটল আকাশেই। এমন বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন ইউরোপের একাধিক দেশের মানুষ। পরে জানা যায়, সেটি ছিল একটি উল্কার বিস্ফোরণ। সেই উল্কার কিছু খণ্ড নেমে আসে পৃথিবীর বুকে, এমনকি একটি বসতবাড়ির উপরও আছড়ে পড়ে তার অংশবিশেষ।
হঠাৎই আকাশে উজ্জ্বল আলোর ঝলকানি (Meteorit Explosion)
গত রবিবার সন্ধ্যা নাগাদ জার্মানির রাইনল্যান্ড (Meteorit Explosion) অঞ্চলের আকাশে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই আকাশে উজ্জ্বল আলোর ঝলকানি দেখা যায়। কয়েক মুহূর্তের মধ্যেই সেটি বিস্ফোরিত হয়ে চারদিকে আলো ছড়িয়ে পড়ে। পুরো ঘটনাটি স্থায়ী হয় মাত্র কয়েক সেকেন্ড। তবুও সেই দৃশ্য বহু মানুষ নিজের চোখে দেখেছেন।
প্রত্যক্ষ ঘটনা (Meteorit Explosion)
জার্মানি ছাড়াও ফ্রান্স, সুইৎজারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডসের আকাশেও এই উল্কার আলো দেখা গেছে বলে জানা গেছে। আন্তর্জাতিক উল্কা পর্যবেক্ষণ সংস্থার দাবি, তিন হাজারেরও বেশি মানুষ এই ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। কেউ কেউ আবার আকাশে উড়ন্ত বিমানের ভেতর থেকেও সেই দৃশ্য দেখেছেন। প্রত্যক্ষদর্শীদের একজন জানান, তিনি বিমানে যাত্রা করছিলেন। হঠাৎই জানালার বাইরে প্রবল উজ্জ্বল আলো দেখতে পান। প্রথমে মনে হয়েছিল বিমানের কাছেই কোনও বিস্ফোরণ ঘটেছে। পরে চালকের কাছ থেকে জানা যায়, সেটি সম্ভবত উল্কার বিস্ফোরণ।
উল্কার খণ্ড আছড়ে পরে
এই ঘটনার পরে জার্মানির একটি বাড়ির ছাদে উল্কার একটি খণ্ড আছড়ে পড়ে। বাড়ির ছাদে ফুটবলের আকারের একটি বড় গর্ত তৈরি হয়। উল্কার টুকরো সরাসরি শোবার ঘরে পড়লেও সৌভাগ্যবশত তখন সেখানে কেউ ছিলেন না। ফলে বড় বিপদ এড়ানো গেছে। আশপাশের এলাকায় আরও কয়েকটি ছোট টুকরোও পাওয়া গেছে।
আরও পড়ুন: Miracle Recovery: ব্যর্থ ডাক্তাররা! গাড়ির ঝাঁকুনিতেই ফিরল ব্রেন ডেড মহিলার প্রাণ!
বিরল ঘটনা
বিজ্ঞানীদের মতে, উল্কা যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তীব্র ঘর্ষণের ফলে তা জ্বলে ওঠে। পরে সেটি ভেঙে টুকরো টুকরো হয়ে বিস্ফোরণের মতো আলো তৈরি করে। বেশিরভাগ টুকরোই মাটিতে পৌঁছানোর আগেই পুড়ে যায়। তবে বড় অংশ কখনও কখনও পৃথিবীর বুকে এসে পড়ে। এই ধরনের ঘটনা খুব বিরল হলেও একেবারে অসম্ভব নয় বলেই মনে করছেন বিজ্ঞানীরা।


