Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় রান্নার গ্যাসের (Cooking Gas Crisis) ঘাটতির প্রভাব পড়তে শুরু করেছে হোটেল ও রেস্তরাঁ শিল্পে। শহরের একাধিক জনপ্রিয় খাবারের দোকান সাময়িকভাবে কিছু পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছে। দক্ষিণ কলকাতার পরিচিত এক খাদ্যালয় সম্প্রতি তাদের গ্রাহকদের উদ্দেশে একটি বার্তা প্রকাশ করে জানিয়েছে, গ্যাস সরবরাহের সমস্যার কারণে আপাতত তাদের ডোভার লেনের বুফে পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
বুফে পরিষেবায় বিরতি (Cooking Gas Crisis)
রেস্তরাঁটির তরফে জানানো হয়েছে, বুফে (Cooking Gas Crisis) পরিষেবা কিছু দিনের জন্য বিরতিতে থাকলেও রান্নাঘর আগের মতোই খোলা রয়েছে। অতিথিদের একই আন্তরিকতা, স্বাদ এবং আতিথেয়তার সঙ্গে খাবার পরিবেশন করা হচ্ছে। গ্রাহকদের ধৈর্য ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তারা আশ্বাস দিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই খুব শিগগিরই আবার বুফে পরিষেবা চালু করা হবে। তত দিন পর্যন্ত অন্যান্য খাবারের ব্যবস্থা আগের মতোই থাকবে এবং প্রতিটি পদে খাঁটি বাঙালিয়ানার স্বাদ বজায় থাকবে।
আরও পড়ুন: Gas Booking: বুক হচ্ছে না গ্যাস, সমস্যায় নাজেহাল শহরবাসী!
রেস্তরাঁয় সমস্যা
শহরের একাধিক রেস্তরাঁ মালিকের দাবি, সাম্প্রতিক সময়ে রান্নার গ্যাসের সরবরাহ অনিয়মিত হওয়ায় রান্নাঘর চালাতে সমস্যায় পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রে সিলিন্ডার সময়মতো না পৌঁছনোর ফলে খাবারের মেনু সীমিত করতে হচ্ছে। খাদ্য ব্যবসার সঙ্গে যুক্তদের আশঙ্কা, যদি দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হয়, তবে আরও অনেক রেস্তরাঁ সাময়িকভাবে পরিষেবা কমাতে বাধ্য হতে পারে। এতে একদিকে যেমন ব্যবসায় ক্ষতি হচ্ছে, অন্যদিকে সমস্যায় পড়ছেন খাবারপ্রেমীরাও।


