Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় ক্রমশ তীব্র হয়ে (Flight Price Hike) উঠছে যুদ্ধ পরিস্থিতি। তার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি বাজারে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তেল ও গ্যাস পরিবহনে বড়সড় সমস্যা তৈরি হয়েছে। এর ফলে বিভিন্ন দেশে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে এবং দৈনন্দিন জীবনযাত্রাতেও প্রভাব পড়তে শুরু করেছে।
পাকিস্তানে কার্যত লকডাউনের মতো অবস্থা (Flight Price Hike)
এই পরিস্থিতিতে পাকিস্তানে কার্যত লকডাউনের (Flight Price Hike) মতো অবস্থা তৈরি হয়েছে বলে খবর। ভেনেজুয়েলাতেও অনেক সংস্থা কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। জ্বালানি ঘাটতির আশঙ্কা থেকেই এই সতর্কতা নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতেও এই আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে। তেল ও গ্যাসের পাশাপাশি সার আমদানিতেও সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে কৃষিক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞদের মত। পাশাপাশি বাসমতি চাল রপ্তানিও আটকে রয়েছে, যা বাণিজ্যিক ক্ষেত্রেও চাপ তৈরি করছে।
বিমান পরিষেবাতেও বড়সড় প্রভাব (Flight Price Hike)
এই পরিস্থিতির জেরে বিমান পরিষেবাতেও বড়সড় (Flight Price Hike) প্রভাব পড়েছে। আবু ধাবি থেকে দিল্লি এবং দিল্লি থেকে আবু ধাবি যাওয়ার উড়ানের সংখ্যা কমে গেছে। চলতি সপ্তাহে মাত্র একটি বা দু’টি সরাসরি উড়ান চলাচল করছে বলে জানা গেছে। ফলে জরুরি প্রয়োজনে দেশে ফিরতে চাইলেও অনেক যাত্রী সমস্যায় পড়ছেন।
টিকিটের দামও অস্বাভাবিক হারে বেড়ে গেছে
এদিকে উড়ানের টিকিটের দামও অস্বাভাবিক হারে বেড়ে গেছে। সাধারণত আবু ধাবি থেকে দিল্লি যাওয়ার ভাড়া যেখানে দশ হাজার থেকে একুশ হাজার টাকার মধ্যে থাকে, সেখানে এখন তা দ্বিগুণ থেকে তিনগুণ হয়েছে। অনেক ক্ষেত্রে টিকিটের দাম চল্লিশ হাজার থেকে সত্তর হাজার টাকার মধ্যে পৌঁছে যাচ্ছে।
আরও পড়ুন: Cooking Gas Crisis: গ্যাস না পেয়ে সমস্যায় রেস্তরাঁ, সাময়িকভাবে বন্ধ পরিষেবা!
বিমান জ্বালানির দাম বাড়ায় অতিরিক্ত খরচ চাপাতে শুরু করেছে বিমান সংস্থাগুলি। এর ফলে দেশীয় ও আন্তর্জাতিক উড়ানের টিকিটেও অতিরিক্ত সারচার্জ আরোপ করা হয়েছে, যা যাত্রীদের উপর আরও আর্থিক চাপ বাড়াচ্ছে।


