Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীপাবলির আগে ব্যবসার ক্ষতি (Rahul Gandhi Rally) হতে পারে, এই আশঙ্কায় দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র প্রস্তাবিত সভা পিছিয়ে দেওয়ার আবেদন জানাল ব্যবসায়ীদের সংগঠন। আগামী রবিবার ‘ভোটচুরি’র প্রতিবাদে এই সভা হওয়ার কথা। তা স্থগিত রাখার আর্জি জানিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ফের চিঠি দিয়েছে দিল্লির ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিটিআই)।
কী লেখা চিঠিতে? (Rahul Gandhi Rally)
সংগঠনের চেয়ারম্যান ব্রিজেশ গয়াল চিঠিতে রাহুলের (Rahul Gandhi Rally) সঙ্গে ২০ মিনিটের বৈঠকের সময় চেয়েছেন। তাঁর বক্তব্য, ব্যবসায়ীরা সংঘাতের পথে যেতে চান না, বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজছেন। রাহুল ছোট ব্যবসায়ীদের কথা শোনেন বলে যে বার্তা দিয়ে থাকেন, তার ভিত্তিতেই এই সাক্ষাতের আবেদন জানানো হয়েছে।
কেন এই দাবি?
সিটিআইয়ের দাবি, রামলীলা ময়দানকে কেন্দ্র করে পাঁচ কিলোমিটারের মধ্যে প্রায় ২০টি গুরুত্বপূর্ণ বাজার রয়েছে। দীপাবলির আগে এই বাজারগুলিতে কেনাকাটা ও বেচাকেনা বাড়ে। সেই সময় সভায় বিপুল সংখ্যক মানুষের জমায়েত হলে যান চলাচল ও বাজারের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হতে পারে। সংগঠনটির আশঙ্কা, এর ফলে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। তাই দীপাবলির পরে সভা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Cyclone Arnab Effect: ৩১টি বাড়ি ধূলিসাৎ, বিদ্যুৎ বিপর্যয়! বিপর্যস্ত অন্ধ্রে মৃত ৩
অন্যদিকে, ‘ভোটচুরি’ এবং নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সরব বিরোধীরা। রাহুল গান্ধীর বক্তব্য, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার লড়াইয়ের সঙ্গে ব্যবসায়ীদের স্বার্থও জড়িত। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিরোধীদের দাবির পক্ষে বক্তব্য রেখেছেন।


